ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১৩:১৫

দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ৭ দিনব্যাপী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এর মধ্যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই কারণে কেউ যদি আলোচনা সভা বা অন্য কিছু দুই একদিন পরেও করে তাতে কোনো অসুবিধা নেই।

তিনি বলেন, আমাদের কর্মসূচি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা আলোচনা সভা পোস্টার প্রকাশ করবেন এবং ৩১ মে রোববার দুপুর ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আমরা একদিন পরে এটা রেখেছি।

রিজভী বলেন, এছাড়াও দিবসটি উপলক্ষে বরাবরের মতই ওইদিন অর্থাৎ ৩০ মে ভোর ৬টায় দলের নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশে দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় দলের মহাসচিব ও সিনিয়র নেতারাসহ অঙ্গ সংগঠনের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পারগ্রহ অর্পণ ও মাজার জিয়ারত করবেন। এ সময় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দিবসটি উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা ও মহানগরীসহ আলোচনা সভা, দোহা মাহফিল ও দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

মোটরসাইকেলে করের পরিকল্পনা থেকে সরে আহ্বান জামায়াত আমিরের

আগামী (২০২৬-২৭) অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণ বাড়াতে মোটরসাইকেলকে নতুন করে করের আওতায় আনার পরিকল্পনা করছে

আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল

চাঁদাবাজি ও দুর্নীতি দমনে বিএনপির ব্যর্থতার অভিযোগ তুলে দলটির কড়া সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও

ফারাক্কা ব্যারাজের প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়েছে: রিজভী

ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

পদ্মা ব্যারাজকে স্বাগত জানাই, তবে তিস্তার বিনিময়ে নয়: জামায়াত আমির

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পদ্মা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখস্থবিদ্যার বাইরে গিয়ে দক্ষতাভিত্তিক শিক্ষার তাগিদ প্রধানমন্ত্রীর

বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সুদ সামঞ্জস্যে গ্রামীণ ব্যাংককে রুল

গ্রাফিতি ইস্যুতে চট্টগ্রামে উত্তেজনা: নিরাপত্তায় বিপুল পুলিশ মোতায়েন

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: শ্রমমন্ত্রী

এক সপ্তাহে ইউক্রেনের ৩ হাজারের বেশি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

কোন হাটে যাবে কোরবানির পশু, ট্রাকে লিখতে হবে নাম-ঠিকানা

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনীর আত্মসমর্পণ

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগমুহূর্তে যে বার্তা দিলেন নেইমার

জেনারেল মাসুদকে দুদকের মামলায় গ্রেফতার দেখাল আদালত

উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট, সমাধান বৃষ্টির পানি সংরক্ষণে

নির্মাণাধীন ভবনে বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ বন্ধু গ্রেপ্তার

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে নিউজিল্যান্ড হাইকমিশনারের সাক্ষাৎ

কলাপাড়ায় প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

রাজধানীতে মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার, আটক ৩ জন

বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সুখবর দিলো পাকিস্তান

প্রবাসীকে বাসায় ডেকে যেভাবে হত্যা ও লাশ সাত টুকরা করলেন প্রেমিকা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা