ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে নিউজিল্যান্ড হাইকমিশনারের সাক্ষাৎ

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১২:২৯

প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাই কমিশনার ডেবিট পাইন।

সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চ শিক্ষা এবং ফুড প্রসেসিং খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপারে নিউজিল্যান্ডের আগ্রহের কথা তুলে ধরেন হাই কমিশনার ডেবিট পাইন।

এছাড়াও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বিষয়ে আরও নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ব পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত।

সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: শ্রমমন্ত্রী

বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাবিং- এই চার খাতের দক্ষ কর্মী নিতে আগ্রহ

কোন হাটে যাবে কোরবানির পশু, ট্রাকে লিখতে হবে নাম-ঠিকানা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে ট্রাকের সামনে সংশ্লিষ্ট হাটের নাম ও ঠিকানা সুস্পষ্টভাবে

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

লন্ডন থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  সোমবার (১৮ মে) সকালে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: শ্রমমন্ত্রী

এক সপ্তাহে ইউক্রেনের ৩ হাজারের বেশি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

কোন হাটে যাবে কোরবানির পশু, ট্রাকে লিখতে হবে নাম-ঠিকানা

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনীর আত্মসমর্পণ

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগমুহূর্তে যে বার্তা দিলেন নেইমার

জেনারেল মাসুদকে দুদকের মামলায় গ্রেফতার দেখাল আদালত

উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট, সমাধান বৃষ্টির পানি সংরক্ষণে

নির্মাণাধীন ভবনে বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ বন্ধু গ্রেপ্তার

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে নিউজিল্যান্ড হাইকমিশনারের সাক্ষাৎ

কলাপাড়ায় প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

রাজধানীতে মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার, আটক ৩ জন

বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সুখবর দিলো পাকিস্তান

প্রবাসীকে বাসায় ডেকে যেভাবে হত্যা ও লাশ সাত টুকরা করলেন প্রেমিকা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো: এক শিশুর হাত ধরে যেভাবে ছড়াল প্রাণঘাতী হাম

সৌদি আরবে পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭

মাঝ-আকাশে মার্কিন দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি ৮২৩ কোটি ১০ লাখ