ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মৌসুমি ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন: ধর্মমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৬, ১৫:২৬

আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে জানিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন বলেছেন, মৌসুমি ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে অসাধু দালালদের দৌরাত্ম্য সহ্য করা হবে না। তাদের হাত ভেঙে দেওয়া হবে।

রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামার করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয়’ ও ‘ইসলামিক ফাউন্ডেশন’ যৌথভাবে এর আয়োজন করে।

ধর্মমন্ত্রী কোরবানির চামড়া সংরক্ষণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, দীর্ঘদিন ধরেই তিনি চেষ্টা করে আসছেন যেন কোরবানির চামড়ার সঠিক মূল্য পাওয়া যায় এবং মাদরাসাগুলো এ থেকে উপকৃত হতে পারে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মাদরাসাগুলো যেন কোনোভাবেই বঞ্চিত না হয় এবং তাদের প্রতি কোনো অবিচার না করা হয়।

তিনি আরও বলেন, অতীতে অনেক সময় দেখা গেছে চামড়ার দাম না পেয়ে মানুষ তা ফেলে দিয়েছে বা নষ্ট করেছে। এমন পরিস্থিতি যেন আর না হয়, সেজন্য সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় মন্ত্রী কোরবানিদাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পশু জবাইয়ের সময় যেন সতর্কতার সঙ্গে চামড়া আলাদা করা হয়, যাতে চামড়ার গুণগত মান অক্ষুণ্ন থাকে। কারণ চামড়া কাটার সময় অসাবধানতা বা দীর্ঘ সময় ফেলে রাখলে এর মান নষ্ট হয়ে যায় এবং দাম কমে যায়।

কাজী শাহ মোফাজ্জল বলেন, কোরবানির পর দ্রুত চামড়া সংগ্রহ করে নির্ধারিত স্থানে, বিশেষ করে মাদরাসাগুলোতে পৌঁছে দিতে হবে।

চামড়া সংরক্ষণে ইমাম, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকার কথাও তিনি স্মরণ করেন। পাকিস্তান আমল থেকে গ্রামবাংলায় তারাই কোরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন বলে তিনি উল্লেখ করেন।

আগামী জুমার খুতবায় কোরবানির চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে ধর্মমন্ত্রী ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, মানুষকে বোঝাতে হবে কীভাবে চামড়া সংরক্ষণ করতে হবে, কত দ্রুত মাদরাসায় পৌঁছে দিতে হবে এবং কীভাবে এর গুণগত মান বজায় রাখা সম্ভব।

এ কাজে কোনো সমস্যা হলে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হটলাইনে যোগাযোগ করার কথাও তিনি জানান। প্রয়োজনে তিনি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। এছাড়া বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামারা অনুষ্ঠানে বক্তব্য দেন।

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

চলতি বছর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের

৬ হাজার চালক নেবে দুবাই, অভিবাসন খরচ লাখ টাকার মধ্যে রাখার অনুরোধ

চল‌তি বছর বাংলা‌দেশ থে‌কে নতুন ক‌রে ৬ হাজার ড্রাইভার নি‌য়ো‌গের আগ্রহ প্রকাশ ক‌রে‌ছে দুবাইয়ের এক‌টি

শ্রম আইন না মেনে কেউ গণমাধ্যমের মালিক হতে পারে না: তথ্যমন্ত্রী

যারা শুধু রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দেওয়া বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে গণমাধ্যমকে ব্যবহার করেছেন, তাদের

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী একমি ল্যাবরেটরিজ লিমিটেডের গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজায় সম্পন্ন হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আক্রান্ত দেড় হাজার ছাড়াল, ৬ শিশুর মৃত্যু

নতুন মামলায় খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

মৌসুমি ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন: ধর্মমন্ত্রী

ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় কাঁপল মস্কো, নিহত ৩

ঠাকুরগাঁওয়ে কনস্টেবলকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৫, এজাহারে ভিন্নতা

‘বিয়ের চাপ দেওয়ায় মা ও মেয়েকে হত্যা করে পরকীয়া প্রেমিক উজ্জল’

পরাশক্তিদের ভিড়ে প্রথম জয়ের খোঁজে ৯ দেশ

৬ হাজার চালক নেবে দুবাই, অভিবাসন খরচ লাখ টাকার মধ্যে রাখার অনুরোধ

শ্রম আইন না মেনে কেউ গণমাধ্যমের মালিক হতে পারে না: তথ্যমন্ত্রী

বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

সরকারের সিদ্ধান্তে জঙ্গল-সলিমপুরে হচ্ছে দুটি পুলিশ একাডেমি: এসপি মাসুদ

বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৭

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ কর‌ল মিসর

ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনে তালা

ইরানে আবার হামলা হলে অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে: রুশ প্রতিনিধি

অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক