ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নোয়াখালীতে দুই হাজারেরও বেশি হিজড়া, নিবন্ধিত ভোটার মাত্র ১৪ জন

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬, ১৩:৪৪

তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য ভোটার তালিকায় আলাদা ক্যাটাগরি থাকলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ উপজেলায় এখনো একজন হিজড়ার নামও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। নোয়াখালী-২ ও নোয়াখালী-৫ সংসদীয় আসনের আওতাভুক্ত এই তিন উপজেলায় বসবাসরত হিজড়া জনগোষ্ঠী তাই কার্যত তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৬৭ হাজার ৬৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৬ হাজার ৬৪৮ জন এবং নারী ভোটার ১৩ লাখ ৭০ হাজার ৬৭৯ জন। তৃতীয় লিঙ্গ হিসেবে নিবন্ধিত ভোটার রয়েছেন মাত্র ১৪ জন।

এই ১৪ জনের মধ্যে নোয়াখালী-১ আসনে ১ জন, নোয়াখালী-২ আসনে ১ জন, নোয়াখালী-৩ আসনে সর্বোচ্চ ৮ জন, নোয়াখালী-৪ আসনে ৩ জন, নোয়াখালী-৫ আসনে কোনো হিজড়া ভোটার নেই এবং নোয়াখালী-৬ আসনে রয়েছেন ২ জন। অথচ জেলার ৯টি উপজেলায় দুই হাজারেরও বেশি হিজড়া সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাচন কমিশন ভোটার নিবন্ধন ফরম (ফরম-২) সংশোধনের মাধ্যমে হিজড়াদের জন্য স্বতন্ত্র ক্যাটাগরি চালু করার পাশাপাশি স্বেচ্ছায় পুরুষ বা নারী হিসেবেও নিবন্ধনের সুযোগ রেখেছে। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বিষয়টি নিশ্চিত করার নির্দেশনাও রয়েছে। তবে বাস্তবে নোয়াখালী-২ ও নোয়াখালী-৫ আসনের অন্তর্ভুক্ত তিন উপজেলায় এর কোনো কার্যকর প্রতিফলন দেখা যায়নি। ফলে ওই এলাকাগুলোতে হিজড়া ভোটারের সংখ্যা শূন্যই রয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় হিজড়া সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের আলাদা ক্যাটাগরি সম্পর্কে অনেকেই অবগত নন। কেউ কেউ জানিয়েছেন, এ বিষয়ে তাদের কখনো জানানো হয়নি, কিংবা প্রয়োজনীয় সহায়তাও তারা পাননি।

ভুক্তভোগীদের ভাষ্য, পরিচয়পত্র সংক্রান্ত জটিলতা, বাবা-মায়ের কাগজপত্রের অভাব এবং দীর্ঘদিনের সামাজিক অবহেলার কারণে তারা এখনো ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি। এর ফলে তারা শুধু ভোটাধিকার থেকেই নয়, বরং বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।

কোম্পানীগঞ্জ উপজেলার লাকী হিজড়া ঢাকা পোস্টকে বলেন, সেনবাগ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় এখনো একজনও হিজড়া ভোটার তালিকাভুক্ত নেই। অথচ এসব এলাকায় দুই শতাধিক হিজড়া বসবাস করছেন। অনেকেই ছোটবেলা থেকেই আমাদের সঙ্গে থাকলেও তাদের বাবা-মায়ের কোনো কাগজপত্র নেই। ভোটার নিবন্ধনের জন্য যেসব কাগজ চাওয়া হয়, সেগুলো আমাদের অনেকের কাছেই নেই। ফলে চাইলেও আমরা মূলধারায় আসতে পারছি না।

হিজড়া সম্প্রদায়ের গুরু মা আলো হিজড়া ঢাকা পোস্টকে বলেন, আমাদের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত না করা মানে আমাদের আরও পিছিয়ে দেওয়া। সহজ ও মানবিক প্রক্রিয়ায় ভোটার নিবন্ধন, সমন্বিত উদ্যোগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ নজর জরুরি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমি প্রায় এক বছর ধরে এই এলাকায় দায়িত্ব পালন করছি। এ সময়ে কোনো তৃতীয় লিঙ্গের মানুষ ভোটার হতে আসেননি। আমাদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে মাঠ পর্যায়েও কাউকে পাওয়া যায়নি। তবে কেউ ভোটার হতে এলে নির্বাচন অফিস সব সময় আন্তরিকভাবে সহযোগিতা করবে।

নোয়াখালীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের মানুষকে ভোটার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বেগমগঞ্জ উপজেলার একটি হিজড়া পল্লীতে সচেতনতামূলক উঠান বৈঠক আয়োজন করা হয়েছে। তারা দীর্ঘদিন সামাজিক প্রতিবন্ধকতার মুখে পড়লেও রাষ্ট্র হিজড়া জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ভোটার হিসেবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে হিজড়া সম্প্রদায়ের কেউ যেন কোনো ধরনের হয়রানি বা বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। ভোটকেন্দ্রে তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা হবে এবং সব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আমার বার্তা/জেএইচ

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশ থেকে আবেদ আলী (১৭) নামে এক যুবকের

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে

ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এর জন্য অপেক্ষা ও ধৈর্য ধরতে উত্তরবঙ্গের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন

চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা এনসিপিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন এনসিপির নেতাকর্মীরা। এ সময়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিড-ডে মিলে অনিয়ম: মায়েদের নিয়ে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ

বাকৃবিতে উৎসবমুখর ফাইনালে ক্র্যাক প্লাটুনের শিরোপা জয়

ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

এসওএস চিলড্রেন্স ভিলেজ পরিদর্শন করে জাইমার আবেগঘন অনুভূতি

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, ক্ষমা চেয়ে আতলেতিকোকে গ্রিজমানের বিদায়

জ্বালানি খাতে সহায়তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

বড় বোনের হয়ে কারাগারে গিয়ে ধরা, আদালতে ফাঁস ‘আয়নাবাজি’ কাণ্ড

কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে