ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বালিয়াডাঙ্গীতে বিডি মেঘনা নিউজের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

আমার বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬, ২১:০৮

পাঠকসমাদৃত অনলাইন সংবাদমাধ্যম বিডি মেঘনা নিউজ ২৪–এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার অস্থায়ী প্রেসক্লাবের (চারণ সাংস্কৃতিক গোষ্ঠী) হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জুলফিকার আলী সাহা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী।

আলোচনা সভার শুরুতে বিডি মেঘনা নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নুর নবী। তিনি প্রতিষ্ঠানের পথচলা, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টি. এম. মাহবুবুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নেতা ও সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ আনছার আলী, জামায়াত নেতা মোঃ ইলিয়াসুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুর রহমান, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাব ওয়ানের সভাপতি নবাব আলী, বিডি মেঘনা নিউজের রাণীশংকৈল প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ মাজেদুর রহমান হৃদয়সহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির জন্য সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত জরুরি। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমেই সাধারণ মানুষ বাস্তব পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করে।

তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকদের লেখনী জাতির বিবেক হিসেবে কাজ করে—এই লেখনী যেন সব সময় ন্যায়, সত্য ও মানবকল্যাণের পক্ষে থাকে।

আলোচনা সভার শেষ পর্যায়ে বক্তারা বিডি মেঘনা নিউজের ভবিষ্যৎ যাত্রা আরও গতিশীল ও সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ