ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানববন্ধন ও র‍্যালি

টাঙ্গাইল প্রতিনিধি:
১৯ জানুয়ারি ২০২৬, ১১:১৫

টাঙ্গাইলের মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী ২০২৬ রবিবার সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও র‍্যালিতে নির্মাণ শ্রমিকরা কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ, শ্রমিকদের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা চালু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভা মাসে অন্তত একবার আয়োজনসহ মোট ১২ দফা দাবি তুলে ধরেন।

কর্মসূচির অংশ হিসেবে একটি র‍্যালি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ মির্জাপুর উপজেলা শাখার অফিস থেকে শুরু হয়ে মির্জাপুর বাইপাস সড়ক প্রদক্ষিণ করে মির্জাপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন বয়সের নির্মাণ শ্রমিকরা অংশগ্রহণ করেন এবং দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।

এ সময় শ্রমিক নেতারা বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেও তারা ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। মানববন্ধন টি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আমার বার্তা জেএইচ/ আনোয়ার হোসেন

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তাহের ব্যবধানে কেজিতে ব্রয়লারের দাম বাড়ল ৩০ টাকা

স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

ব্রহ্মপুত্র-মেঘনায় পানির উচ্চপ্রবাহ, জুলাই-আগস্টে বন্যার আশঙ্কা

হৃদয়বিদারক হারে বিশ্বকাপ থেকে এক কিংবদন্তির বিদায়

৩ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী