ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

আমার বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬, ২৩:৪১

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া পিন্টু। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তার মাধ্যমে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে আস্থা ও সমর্থন কামনা করেছেন।

নিজের পোস্টে জাকারিয়া পিন্টু সময়ের বাস্তবতা ও মানুষের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, সময় কখনো কারও জন্য অপেক্ষা করে না এবং প্রয়োজনও কোনো নির্দিষ্ট মানদণ্ড মেনে চলে না। এই বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এলাকার জনগণের কাছে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি লেখেন, মানুষের মতো তার মধ্যেও ভুল থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে—এ কথা অস্বীকার করার কিছু নেই। তবে সমাজের প্রতি দায়বদ্ধতা, পারস্পরিক ন্যায়বিচার এবং সমঅধিকারের ভিত্তিতে একটি মানবিক ও ন্যায়নিষ্ঠ সমাজব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

জাকারিয়া পিন্টু আরও উল্লেখ করেন, সামাজিক পরিবর্তন ও জনগণের অধিকার নিশ্চিত করতে হলে একটি আইনগত অবস্থান বা প্রতিনিধিত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই তিনি জনগণের আস্থা ও বিশ্বাস প্রত্যাশা করছেন। তার বিশ্বাস, ঈশ্বরদী ও আটঘরিয়ার মানুষ অন্তত একবার হলেও তার প্রতি আস্থা রাখবেন এবং তাকে কাজ করার সুযোগ দেবেন।

স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তার এই আবেগঘন আবেদন ভোটারদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত এই আহ্বান কতটা প্রভাব ফেলবে, তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত।

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

বরিশালে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ পরিবারের শেষ সদস্যটিও মারা গেছেন। শুক্রবার

দাউদকান্দি সেতুতে কাভার্ড ভ্যান বিকল, মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজট

কুমিল্লার দাউদকান্দি সেতু এলাকায় একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু