ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সেই ভারতীয় নাগরিকের আইডি বাতিলের সুপারিশ

আমার বার্তা অনলাইন:
২০ জানুয়ারি ২০২৬, ১৫:২১

জমির ভাগ নিতে বাংলাদেশি এনআইডি বানানো আলোচিত ভারতীয় নাগরিকের আইডি বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। গত ১৫ জানুয়ারি জন্ম সনদ বাতিলের জন্য স্থানীয় সরকারের উপ-পরিচালক বরাবর পুঠিয়া উপজেলা কৃষি অফিসার ও জিউপাড়া ইউনিয়ন প্রশাসক আবেদন করেন।

এতে বলা হয়েছে, ‘রাজশাহীর পুঠিয়া উপজেলার ৬ নম্বর জিউপাড়া ইউনিয়ন পরিষদে একটি জন্ম সনদ লিপিবদ্ধ হয়েছে ব্যক্তির নাম মো. আকাশ প্রামানিক, পিতা: মো. আজিত আলী, মাতা: মোছা. আসমা বেগম, গ্রাম: ধোপাপাড়া, পোস্ট: ধোপাপাড়া, উপজেলা: পুঠিয়া, জেলা: রাজশাহী। জন্ম সনদ নম্বর: ১৯৯৮৮১১... যা ২০২০ সালের ২৩ মার্চ নিবন্ধন হয়েছে। উক্ত মো. আকাশ প্রামানিক প্রকৃত পক্ষে ভারতীয় নাগরিক উক্ত ব্যক্তি বর্তমান ঠিকানায় বসবাসরত অবস্থায় উক্ত পরিবারের সন্তান হিসাবে পরিচয় দিয়ে উক্ত নামে জন্ম সনদ সম্পূর্ণ করিয়া পরবর্তীতে উক্ত ব্যক্তি জাতীয় পরিচয় পত্র নিজ নামে প্রস্তুত করেন। অতএব উল্লিখিত জন্ম সনদ বাতিল কারার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অত্র প্রতিবেদন প্রেরণ করা হইল।’

জানা যায়, সাহের আলী সরদারের (৩৯) জন্ম ভারতের মুর্শিদাবাদ জেলার বনতাই ডাঙ্গাপাড়া সানি মন্দির এলাকায়। তার বাবার নাম সোহরব সরদার। ভারতীয় জাতীয় পরিচয়পত্র নম্বর ৩৩৯৯......। সেদেশের জাতীয়পত্র অনুযায়ী সাহের আলীর জন্মতারিখ ১৯৮৬ সালের পহেলা জানুয়ারি। কিন্তু ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও গোপনে নাম ও ঠিকানা পাল্টে বাংলাদেশি নাগরিকত্ব নিয়েছেন সাহের আলী সরদার। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. আকাশ প্রামানিক। এ দেশে তার জন্মনিবন্ধন সনদ নম্বর ১৯৯৮৮১....., যেখানে জন্মতারিখ উল্লেখ আছে ১৫ জানুয়ারি ১৯৯০। ঠিকানা দেওয়া হয়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রাম।

তবে অভিযোগ উঠেছে, এই ভারতীয় নাগরিক কয়েক বছর আগে আত্মীয়ের বাড়ি এসে আর ফিরে যাননি। পরে তথ্য গোপন করে বাংলাদেশি নাগরিক সেজেছেন। বিয়েও করেছে ধোপাপাড়ায়। বর্তমানে আকাশ প্রামানিক হিসেবে তিনি কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করছেন। সম্প্রতি ঘটনাটি জানাজানি হয়। তবে তার নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়ে রাজশাহী জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রে মা হিসেবে দেখানো আসমা বেগম। ভারতীয় নাগরিক কীভাবে বাংলাদেশি জন্মনিবন্ধন ও এনআইডি কার্ড করেছেন তা তদন্ত শুরু করেছে প্রশাসন।

জানা গেছে, সাহের আলী নাম পাল্টে আকাশ প্রামানিক সেজে বাংলাদেশের জন্মনিবন্ধন পেয়েছেন ২০২০ সালের ২৩ মার্চ। আর তিনি এনআইডি পান ২০২২ সালের ২৮ জুলাই। ২০২৪ সালের ১২ জুলাই পুঠিয়ার ধোপাপাড়া গ্রামের এক মেয়েকে বিয়ে করেন তিনি। সাহের আলী বর্তমানে আকাশ প্রামানিক সেজে কক্সবাজারের রয়েল সি বিচ নামে একটি আবাসিক হোটেলে চাকরি করছেন। এরপর তিনি তার মায়ের কাছে নিজের ছেলে বলে জমি দাবি করেন। এ নিয়ে আসমা বেগম অভিযোগ করেন। এই প্রেক্ষিতে ভারতীয় নাগরিক কীভাবে বাংলাদেশি জন্মনিবন্ধন এবং এনআইডি কার্ড করেছেন তা তদন্ত শুরু করেছে প্রশাসন। পরে সত্যতা পাওয়া যায় আকাশ ভারতীয় নাগরিক।

পুঠিয়া উপজেলা কৃষি অফিসার ও জিউপাড়া ইউনিয়ন প্রশাসক স্মৃতি রানী সরকার বলেন, আমরা তদন্ত করে সত্যতা পেয়েছি। এজন্য তার বাংলাদেশি নগরিকত্ব বাতিলের জন্য আবেদন করেছি। আশা করি সেটি বাতিল হয়ে যাবে।

এ বিষয়ে জানতে রাজশাহী পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে স্থানীয় সরকারের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, আমরা এটি পাঠিয়ে দিয়েছি। বাতিলের কাজ শুরুর হয়ে গেছে।

আমার বার্তা/এল/এমই

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

মাদকের টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর করছিলেন ছোট ভাই। এতে বাধা দেন বড় ভাই।

ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

টানা ১০ দিন একটানা বাড়ার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে, যা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

সেঞ্চুরিশূন্য ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করছে রোবলক্স

ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, বাকিদের খোঁজে চলছে অভিযান

ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের সন্ধান মিলছে না

নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

একতরফা শুল্কের নিন্দা, মধ্যপ্রাচ্যে শান্তির প্রত্যাশা

১৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয়