ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

দিনাজপুরে ৫৪টি বোরো ধানের জাতের ব্যতিক্রমী প্রদর্শনী

কৃষকের মাঠেই ব্রির নিয়ন্ত্রিত গবেষণা
বিশেষ প্রতিনিধি:
২০ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

এলএসটিডি (নতুন ০৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন) প্রকল্পের আওতায় দিনাজপুরে কৃষকের মাঠে ব্রি উদ্ভাবিত বোরো মৌসুমের ৫৪টি ধানের জাতের একটি ব্যতিক্রমধর্মী প্রদর্শনী স্থাপন করা হয়েছে।

এলএসটিডি প্রকল্পের আওতায় নবস্থাপিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর আঞ্চলিক কার্যালয়, দিনাজপুরের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রদর্শনীটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে কৃষকের মাঠই হয়ে উঠেছে ব্রির একটি নিয়ন্ত্রিত গবেষণা মাঠ। এর মাধ্যমে কৃষকরা একই স্থানে বিভিন্ন ধানের জাতের রোপণ পদ্ধতি, গাছের বৃদ্ধি, জীবনকাল এবং সম্ভাব্য ফলন সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রকল্প এলাকার ভৌগোলিক ও পরিবেশগত উপযোগিতা, কৃষকের চাহিদা, ফলন সক্ষমতা, বাজারমূল্য এবং জীবনকাল বিবেচনায় রেখে কৃষক যেন নিজেই উপযুক্ত জাত নির্বাচন করতে পারেন—এই লক্ষ্যেই ব্যতিক্রমী প্রদর্শনীটি স্থাপন করা হয়েছে। এর ফলে কৃষকরা নিজেদের জমি ও উৎপাদন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জাত সহজে নির্বাচন করতে পারবেন, যা ভবিষ্যতে উৎপাদনশীলতা ও শস্যের নিবিড়তা বৃদ্ধিতে সহায়ক হবে।

এদিকে এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনী দেখতে প্রতিদিন স্থানীয় এলাকার পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার কৃষক, শিক্ষার্থী ও আগ্রহী দর্শনার্থীরা ভিড় করছেন। মাঠে এসে বিভিন্ন জাতের ধানের তুলনামূলক চিত্র প্রত্যক্ষ করে তারা সন্তোষ ও আগ্রহ প্রকাশ করছেন।

এ বিষয়ে এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন বলেন, “কৃষকের মাঠে বাস্তবভিত্তিক এই প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা শুধু ফলন সম্পর্কে নয়, বরং একটি ধানের জাতের সম্পূর্ণ জীবনচক্র সম্পর্কে বাস্তব ধারণা পাবেন। এতে তারা নিজেরাই উপযোগী জাত নির্বাচন করতে পারবেন এবং ব্রি উদ্ভাবিত জাতের সঙ্গে সরাসরি পরিচিত হচ্ছেন।”

ব্রি আঞ্চলিক কার্যালয়, দিনাজপুরের প্রধান ড. সেলিমা জাহান বলেন, “এ ধরনের মাঠভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ব্রি উদ্ভাবিত ধানের জাতসমূহ কৃষক পর্যায়ে দ্রুত পরিচিতি লাভ করবে। একই সঙ্গে গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হচ্ছে।”

সংশ্লিষ্টদের মতে, এলএসটিডি প্রকল্পের আওতায় দিনাজপুর অঞ্চলে বাস্তবায়িত এই উদ্যোগ কৃষক-কেন্দ্রিক গবেষণা ও প্রযুক্তি জনপ্রিয়করণের একটি সফল দৃষ্টান্ত, যা টেকসই ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমার বার্তা/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ