ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

দীর্ঘদিন পর মানুষ নিরাপদে ভোট দিতে পারবে: ব্যারিস্টার খোকন

আমার বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬, ১৩:১৩

দীর্ঘদিন পর মানুষ ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবে এবং ভোট দেওয়ার পর কাউকে হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনী প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার খোকন বলেন, তিনি আশা করেন আসন্ন নির্বাচনে নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবার দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছেন। তবে এত সংগ্রামের পরও তিনি ভোট দিয়ে যাওয়ার সুযোগ পাননি, যা দলের জন্য বেদনাদায়ক।

নির্বাচিত হলে রাষ্ট্রের পাঁচটি মৌলিক দায়িত্ব নিশ্চিত করার অঙ্গীকার করে ব্যারিস্টার খোকন বলেন, বিএনপি ক্ষমতায় এলে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালু করা হবে। পাশাপাশি শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং তার নির্বাচনী এলাকায় শতভাগ শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে সংসদে এলাকার মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবেন। একই সঙ্গে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।

আমার বার্তা/জেইচ

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি