ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মঞ্জুর সাক্ষাৎ

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২

ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সাথে সাক্ষাৎ করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-০২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। একইদিন তিনি ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোশারফ হোসেন, সেনাবাহিনী ফেনী অধিনায়ক লে: কর্নেল আমানুল হক পিএসসি, সহকারী পুলিশ সুপার ফেনী (র‍্যাব-৭) এ আর এম মোজাফফর হোসেনের সাথেও আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় নির্বাচনের পরিবেশ, আচরণ বিধি প্রতিপালন, আইন শৃঙ্খলা পরিবেশ এবং দল ও জোটের নেতাকর্মীদেরকে প্রতিপক্ষের ভয়ভীতি দেখানো, কাজে বাধা দেয়াসহ নানা বিষয়ে আলাপ করেন।

এসময় সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান, প্রধান নির্বাচনী এজেন্ট ও জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, এবি পার্টির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদল, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক, এনসিপির দক্ষিনাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভী, জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক সহ ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা।

পরে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের একটি প্রচার ক্যারাভান আটক করে এসিল্যান্ড জসিম উদ্দিন এক কর্মীকে আটক করে হেনস্তা করেছেন, খারাপ ব্যবহার করেছেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এ ঘটনায় আমরা লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি বলেন, এ ধরনের প্রচার ক্যারাভান সারাদেশেই চলছে। ফেনী-১ আসনে বিএনপির প্রার্থীরও ক্যারাভান রয়েছে। কিন্তু আমাদের বলা হয়েছে, আমাদের রঙিন ব্যানার রয়েছে। অথচ এগুলো জামায়াতের আমির সাহেব আসা উপলক্ষে লাগানো হয়েছিল। পরবর্তীতে সরিয়ে ফেলা হয়েছে।তারেক রহমান ফেনী আসার সময় অন্যান্য দলও রঙিন ব্যানার লাগিয়েছিল, তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

মঞ্জু বলেন, এটি সম্পূর্ণ অন্যায় ও অনিয়ম এবং স্পষ্টতই বৈষম্যমূলক আচরণ। আমাদের কাছে মনে হচ্ছে, এসিল্যান্ড সম্পূর্ণভাবে একপক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট। একই ধরনের সুযোগ কেউ পাবে, কেউ পাবে না এমন তো হতে পারে না।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের বিষয়ে প্রচার চালানো হচ্ছে, ভোটারদের লোভ দেখানো হচ্ছে। যা আচরণবিধি অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এসব অনিয়ম অব্যাহত রয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণাসহ নানা অনিয়মের বিষয়েও আমরা অভিযোগ জানিয়েছি। রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকেও এসব বিষয় অবগত করা হয়েছে।অন্যরা যদি আচরণবিধি ভঙ্গ করে, তাদের বিরুদ্ধেও অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

মঞ্জু বলেন, আমাদের সম্ভাবনা দেখে কারও কারও মধ্যে ধৈর্যচ্যুতি ও আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন এটাই গণতন্ত্র। কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি দেওয়া এসব অনিয়ম যেন না হয় এ বিষয় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশ থেকে আবেদ আলী (১৭) নামে এক যুবকের

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে

ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এর জন্য অপেক্ষা ও ধৈর্য ধরতে উত্তরবঙ্গের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন

চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা এনসিপিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন এনসিপির নেতাকর্মীরা। এ সময়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিড-ডে মিলে অনিয়ম: মায়েদের নিয়ে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ

বাকৃবিতে উৎসবমুখর ফাইনালে ক্র্যাক প্লাটুনের শিরোপা জয়

ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

এসওএস চিলড্রেন্স ভিলেজ পরিদর্শন করে জাইমার আবেগঘন অনুভূতি

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, ক্ষমা চেয়ে আতলেতিকোকে গ্রিজমানের বিদায়

জ্বালানি খাতে সহায়তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

বড় বোনের হয়ে কারাগারে গিয়ে ধরা, আদালতে ফাঁস ‘আয়নাবাজি’ কাণ্ড

কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে