ই-পেপার সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

বিশ্বকাপে থাকলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

আমার বার্তা অনলাইন:
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯

অনেক জল্পনা-কল্পনা হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিল না পাকিস্তান সরকার। আসন্ন টুর্নামেন্টে খেলবে তারা। তবে বর্জন করবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম‍্যাচ।

বাবর আজম, শাহীন শাহ আফ্রিদিদের নিয়ে গঠিত জাতীয় দলকে বিশ্বকাপে খেলতে সরকারের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান সরকার। খবর দ্য ডনের

সামাজিক মাধ‍্যম এক্স-এ এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন‍্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দেওয়া হয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট দল আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম‍্যাচে মাঠে নামবে না।

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। এসময় তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে এবং এই টুর্নামেন্টে পাকিস্তান দলের খেলা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

অনেক আলোচনা-সমালোচনার পর রোববার এলো খেলার ঘোষণা। এর পাশাপাশি ভারত ম‍্যাচ বয়কটের ঘোষণা দেওয়ায় নতুন করে বিতর্কের দুয়ারও খুলে গেল।

ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া থেকেই সবকিছুর সূত্রপাত। বাংলাদেশের বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার পরদিনই বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়ে দেয়, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না তারা। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে অনুরোধ করা হয়।

এরপর দুই দফায় সভা হয় আইসিসি ও বিসিবির। তাতে কোনো সমাধান মেলেনি। দুই পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেছে বারবার। বিসিবি দফায় দফায় তুলে ধরেছে নিজেদের নিরাপত্তা শঙ্কার ব্যাপারটি। আইসিসিও প্রতিবারই বলেছে, কোনো দলের প্রতি সুনির্দিষ্ট কোনো হুমকি বা ঝুঁকি নেই।

পরে আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশ হেরে যায় ১৪-২ ভোটে। তখন ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবরে বলা হয়েছিল, নিজেদের বাইরে কেবল পাকিস্তানের ভোটই পেয়েছে বাংলাদেশ।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে ২০ দলের বিশ্বকাপ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় বোর্ড ও আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। উদ্বোধনী দিন নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।

আমার বার্তা/এমই

বিসিবির নতুন টুর্নামেন্টের দল ঘোষণা, দেখে নিন কে কোন দলে

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগের কারণে

বাংলাদেশ ইস্যু: বয়কটের শঙ্কা থাকলে অলিম্পিক আয়োজক হতে পারবে না ভারত

বাংলাদেশ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের বিডে প্রভাব ফেলতে

স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ নিয়ে কঠোর হলো বিসিবি

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও আশপাশের এলাকায় গণমাধ্যমের প্রবেশে নতুন নিয়ম আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট

সাবালেঙ্কাকে কাঁদিয়ে মেলবোর্নে নতুন রানি রায়বাকিনা

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রচিত হলো নতুন ইতিহাস। শ্বাসরুদ্ধকর ফাইনালে আরিনা সাবালেঙ্কার স্বপ্ন ভেঙে অস্ট্রেলিয়ান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইন ফাইলসে নাম: লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন লর্ড ম্যান্ডেলসন

বিশ্বকাপে থাকলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

০২ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

গাজীপুরে নারী হত্যা: ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্বাধীনতাই যারা বিশ্বাস করে না, তারাই এখন ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত: সালাহউদ্দিন

প্রতারকচক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান

যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে: মির্জা আব্বাস

বাইরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা চলছে: জিএম কাদের

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

বিসিবির নতুন টুর্নামেন্টের দল ঘোষণা, দেখে নিন কে কোন দলে

অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করলেন সেনাপ্রধান

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

অস্বাভাবিক ভোটার মাইগ্রেশন, সিইসি’র কাছে তথ্য চায় বিএনপি

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে: শফিকুর রহমান

নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ থাকবে

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনসিসির ক্যাডেটদের নির্বাচন দায়িত্বে না রাখার দাবি বিএনপির

১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ