ই-পেপার রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রথমবারের মতো সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

আমার বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২

প্রথমবারের মতো সোমবার (২ ফ্রেব্রুয়ারি) যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন খুলনায় সমাবেশ শেষে তারেক রহমান হেলিকপ্টারযোগে যশোরের জনসভায় যোগ দেবেন।

সোমবার দুপুর ১২টা থেকে শুরু হবে এই নির্বাচনি সমাবেশ। তার এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লায় বইছে সাজ সাজ রব। চলছে প্রচার মিছিল। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

রাজনীতি সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যশোর সফর করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তার পরপরই তারেক রহমানের এই সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাধারণ মানুষের মধ্যেও কৌতুহল কাজ করছে আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান যশোরবাসীর জন্য কী নতুন বার্তা নিয়ে আসছেন।

এদিকে উপশহর ডিগ্রি কলেজ মাঠে গিয়ে দেখা যায়, বিশাল কর্মযজ্ঞ চলছে। শ্রমিকরা তৈরি করছেন মাঠের উত্তর পাশের সুবিশাল জনসভা মঞ্চ। মাঠের সাজসজ্জা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ চলছে পুরোদমে।

কর্মরতরা জানান, কলেজ মাঠের পাশের ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কেও নেতাকর্মীদের অবস্থানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও জনসাধারণের সুবিধার্থে একাধিক এলইডি স্ক্রিন স্থাপন করা হচ্ছে।

যশোর যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা জানান, এই জনসভাকে সর্বকালের সেরা জনসভায় রূপ দিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের নির্বাচনি প্রচারণা সফল করতে শনিবার জেলা যুবদল শহরে বর্ণাঢ্য প্রচার মিছিল করেছে। প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সাংগঠনিক সফর চলছে এবং রোববারও পাড়ায় পাড়ায় প্রচার মিছিল অব্যাহত থাকবে।

যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, রোববার ছাত্রদলের প্রতিটি ইউনিট স্বাগত জানিয়ে মিছিল নিয়ে জেলা কার্যালয়ে জমায়েত হবে এবং শহরজুড়ে স্বাগত মিছিল করবে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ২ ফেব্রুয়ারি সকালে চেয়ারম্যান খুলনায় এক জনসভায় ভাষণ দেবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারযোগে যশোর উপশহর কলেজ মাঠে আসবেন। আমরা দুপুর ১২টা থেকেই জনসভার কার্যক্রম শুরু করব। চেয়ারম্যান মঞ্চে ওঠার আগেই বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিএনপির প্রার্থীরা বক্তব্য দেবেন। প্রায় ২ লাখ মানুষের জনসমাগমের লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দলের মহাসচিব শুক্রবার রাতে চেয়ারম্যানের এই সফরসূচি জেলা বিএনপিকে অবহিত করেছেন। এরপর থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সবাই দিনরাত পরিশ্রম করছেন জনসভা সফল করতে।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, জনসভাস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে মাঠে পুলিশসহ বিভিন্ন ইউনিট সাদা পোশাকে দায়িত্ব পালন করছে।

আমার বার্তা/জেইচ

জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক

বিএনপির জাতীয় নির্বাচন কমিশনের কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জামায়াতে ইসলামীর

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি বিশেষ মহল সোশ্যাল মিডিয়া হ্যাক করে

জাতপাত নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে মানুষ: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়, বাংলাদেশের মানুষই আমাদের কাছে মুখ্য। তিনি

বিএনপি জয় পেলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি বহুদলীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের নির্বাচনে বাধা নেই

জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ থাকবে কঠোর নজরদারিতে: ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

ঘাটাইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণায় মুখর ব্রাহ্মণশাসন বাজার

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত

বাংলাদেশ ইস্যু: বয়কটের শঙ্কা থাকলে অলিম্পিক আয়োজক হতে পারবে না ভারত

মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

খসড়া গণমাধ্যম কমিশন অধ্যাদেশ সরকারের বিদায়ী পরিহাস: টিআইবি

প্রথমবারের মতো সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি

হান্নান মাসউদের সমর্থক যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ নিয়ে কঠোর হলো বিসিবি

পাকিস্তানের বেলুচিস্তানে অভিযানে ৯২ জঙ্গি নিহত