ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৭ এপ্রিল ২০২৬, ১৮:৩৫

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার। আমি এসেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তবে এই অর্থ ছাড় পেতে আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কাঠামোগত যে পরিবর্তনগুলো জরুরি ছিল, সেগুলো আমি ইতোমধ্যে করেছি। আগের সরকারের সময় কিছু ব্যাংকে অনিয়ম হয়েছে—যেগুলো এখন প্রায় দেউলিয়া অবস্থায়। ওই ব্যাংকগুলোতে সরকারি অর্থ ঢেলে তা আত্মসাৎ করা হয়েছে। এমনকি সেখানে যে শিক্ষক প্রতিনিধি দিয়েছিলাম, তাদেরও সংশ্লিষ্টতা রয়েছে।

এহছানুল হক মিলন বলেন, ২০০১ সালে শিক্ষকদের স্বার্থ দেখার জন্য সেলিম ভুঁইয়া ও শরিফুল ইসলামকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছিলাম। কিন্তু এখন তাদের কাউকেই পাওয়া যাচ্ছে না। শিক্ষকরাও ওই সরকারের কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে টাকাগুলো আত্মসাৎ করেছে।

তিনি বলেন, বিগত দিনে বিএনপি সরকার এনটিআরসি গঠন করেছিল। কিন্তু বিগত সরকার এটিকে দুর্নীতির আখড়া করে রেখেছিল। বর্তমানে এনটিআরসির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ করার পরিকল্পনা হাতে নেওয়া হবে।

মন্ত্রী বলেন, জিডিপির এক দশমিক ৮০ শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য। সরকার চিন্তা করছে কীভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়। শিক্ষার মান উন্নত করতে পারলে সব সমস্যার সমাধান করা সম্ভব।

আমার বার্তা/এমই

কিছু দুষ্ট লোক চুরি করে কারেন্ট জাল তৈরি করছে: প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নেট ফ্যাক্টরিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে

মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত

মাছখড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় ও সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে অবস্থিত মাছখড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অবসরপ্রাপ্ত সহকারী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানজুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা

কিছু দুষ্ট লোক চুরি করে কারেন্ট জাল তৈরি করছে: প্রাণিসম্পদ মন্ত্রী

গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জাজ

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার

বিমানের নতুন এমডি কাইজার সোহেল আহমেদ, ডিএমডি সৈয়দ মইন উদ্দিন

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে

শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়

একীভূত ব্যাংকগুলোর আমানতকারীদের ধাপে ধাপে টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে: ধর্মমন্ত্রী

অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্যের গাড়ি ভাঙচুর

এডহক কমিটিতে থাকা তামিমরা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন?

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

চৌদ্দ দিনের মাথায় লিটারে জেট ফুয়েলের দাম বাড়ল ২৫ টাকা

দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট

মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

ভেঙে দেয়া হলো ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটির দায়িত্বে তামিম

শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব