ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

চৌদ্দ দিনের মাথায় লিটারে জেট ফুয়েলের দাম বাড়ল ২৫ টাকা

আমার বার্তা অনলাইন:
০৭ এপ্রিল ২০২৬, ১৭:২৮

চৌদ্দ দিনের মাথায় ফের বাড়ল জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম। অভ্যন্তরীণ রুটের জন্য লিটারে ২৫ টাকা বাড়িয়ে ২২৭.০৮ টাকা করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক রুটের জন্য ১.৩২ ডলার থেকে বাড়িয়ে ১.৪৮ ডলার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাত ১২ টার পর থেকে নতুন দর কার‌্যকর করার কথা বলা হয়েছে আদেশে।

আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় সর্বশেষ ২৪ মার্চ জেট ফুয়েল দাম লিটারে ৮৯.৫৯ টাকা বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হয়। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার দশমিক ৭৩ সেন্ট থেকে বাড়িয়ে ১.৩২ মার্কিন ডলার করা নির্ধারণ করা হয়।

এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। তার আগে পর‌্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে। তবে এই প্রথম এক মাসের ব্যবধানে তিন দফায় দাম বাড়ালো বিইআরসি।

আমার বার্তা/এমই

একীভূত ব্যাংকগুলোর আমানতকারীদের ধাপে ধাপে টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান সবচেয়ে খারাপ অবস্থায় আছে: প্রতিমন্ত্রী

দেশে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ

দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৩৮ লাখ: বিবিএস

বিগত দশ বছরের দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৩৮ লাখ ৮৪ হাজার ২২৭টি। বাংলাদেশ পরিসংখ্যান

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

বৈশ্বিক সঙ্কটের মধ্যে বাংলাদেশে বর্তমানে ডিজেল, অকেটন, পেট্রল মিলিয়ে ১ লাখ ৯১ হাজার মেট্রিক টন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে

শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়

একীভূত ব্যাংকগুলোর আমানতকারীদের ধাপে ধাপে টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে: ধর্মমন্ত্রী

অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্যের গাড়ি ভাঙচুর

এডহক কমিটিতে থাকা তামিমরা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন?

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

চৌদ্দ দিনের মাথায় লিটারে জেট ফুয়েলের দাম বাড়ল ২৫ টাকা

দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট

মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

ভেঙে দেয়া হলো ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটির দায়িত্বে তামিম

শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব

একদিনে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মশা নিধনে ব্যবহৃত লিকুইড শতভাগ সফল প্রমাণিত হয়েছে: ডিএসসিসি প্রশাসক

যুব কর্মসংস্থান ও প্রবৃদ্ধি নিয়ে ঢাবিতে ইকনোমিকস সামিট শুরু

শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

পরিসংখ্যানের কল্পিত বাস্তবতা থেকে বেরোতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী অর্থবছর থেকেই দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯টি অধ্যাদেশ সংসদে পাস