ই-পেপার মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি টাকা বিল

আমার বার্তা অনলাইন
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৮

বিদ্যুৎ বিল হাতে পেয়েই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা এক গ্রাহকের। মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেই বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। এই অস্বাভাবিক বিল পরে বিদ্যুৎ বিভাগের ভুল ধরা পড়লে বিলটি সংশোধন করে ১ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়। ওই বিলই পরিশোধও করেছেন গ্রাহক।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামে সম্প্রতি ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী মোছা. আলেয়া খাতুন ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী। তার নামে সেপ্টেম্বর ২০২৬ মাসের এই বিল ইস্যু করেছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিস।

বিলের তথ্য মতে, গত ৮ সেপ্টেম্বর মিটারের বর্তমান রিডিং ছিল ৩৯৫ এবং ৮ আগস্টের পূর্ববর্তী রিডিং ছিল ১৬০। অর্থাৎ এক মাসে ওই গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট।

কিন্তু ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিলটিতে ডিমান্ড চার্জ হিসেবে দেখানো হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং ১০ টাকা মিটার ভাড়া যোগ করা হয়। সব মিলিয়ে বিলের পরিমাণ দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ ওই বিলের পরিমাণ দাঁড়ানোর কথা ছিল ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা। অথচ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত বিল ছিল ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব মাশুলসহ এর পরিমাণ হওয়ার কথা ২ হাজার ৫৬ টাকা।

গত ১০ সেপ্টেম্বর ইস্যু করা বিলটির পরিশোধের শেষ তারিখ ছিল ২৯ সেপ্টেম্বর। বিলটিতে গ্রাহকের শ্রেণি হিসেবে ‘এলটি-এ (আবাসিক)’ উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী গ্রাহক মোছা. আলেয়া খাতুন জানান, এটা শুধু ভূতুড়ে বিল নয়, আজগুবিও। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণে আমাকে দুশ্চিন্তা ও ভোগান্তির শিকার হতে হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে তাকে আড়পাড়া জোনাল অফিসে ডেকে নিয়ে ভুল সংশোধন করে ১ হাজার ৯৬৩ টাকার নতুন বিল দেওয়া হয়। তিনি ওই বিল পরিশোধ করেছেন।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম জানান, কম্পিউটারে বিল তৈরির সময় কর্মীদের টাইপিং ভুলের কারণে এমনটি হয়েছে। বিষয়টি জানার পর ভুক্তভোগী নারীকে ডেকে এনে বিলটি সংশোধন করে দেওয়া হয়েছে। তিনি সংশোধিত বিলের ১ হাজার ৯৬৩ টাকা পরিশোধ করেছেন।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলাম জানান, টাইপিং ভুলের কারণে এমনটি হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফে মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাত, কৃষক মোহাম্মদ আলম গুরুতর আহত

কক্সবাজারের টেকনাফে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে মোহাম্মদ আলম (৩০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার

টেকনাফের হোয়াইক্যং সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার চেষ্টা: মাছের ক্যারেটের ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্ত দিয়ে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টাকালে মালিকবিহীন ২

গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

গাজীপুর মহানগরীর পূবাইলে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছর

সম্পত্তির বিরোধে লন্ডনপ্রবাসী নারী ও তার পরিবার নিরাপত্তাহীনতায়

পারিবারিক সম্পত্তির বিরোধ, নিজের পছন্দে বিয়ে, জোরপূর্বক বিয়ের চাপ, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে চরম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন নির্দেশনা এলো সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য 

নতুন মৌসুমে ওমরায় ১২ লাখের বেশি মুসুল্লি 

মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি টাকা বিল

ড্রাগ কুইনের ঘরে ঢুকে পুলিশের চোখ কপালে

 শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঘুমের আগের দোয়া-জিকির ও আমল’

কে সাক্ষাতের ব্যবস্থা করেন শেখ হাসিনার সঙ্গে মোজাফফরের?

টেকনাফে মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাত, কৃষক মোহাম্মদ আলম গুরুতর আহত

মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা  

অন্নের নিশ্চয়তা থেকে পুষ্টির অধিকার

দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ

বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: হুমায়ুন ক‌বির

বেহেশতের টিকিট বিক্রেতারাই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই: দীনেশ ত্রিবেদী

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

হৃৎপিণ্ডের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিরাপত্তা ঝুঁকিতে নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করল ওপেনএআই

সংস্কারের আসল পরীক্ষা কোথায়?