ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

৫ চীনা নাগরিকসহ অনলাইন প্রতারক চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজার সিম জব্দ

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৬, ১৪:৪৯
ডিএমপির ডিবির সাইবার ক্রাইম বিভাগ (উত্তর)-এর সংবাদ সম্মেলন।

রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ২৫১টি সিম, ৫১টি মোবাইল ফোন এবং ২১টি ভিওআইপি গেটওয়ে সামগ্রী জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবির সাইবার ক্রাইম বিভাগ (উত্তর)-এর উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন চেন লিং ফেং, জেং কং, জেং চাংকিয়াং, ওয়েন জিয়ান কিউ, হুয়াং ঝেং জিয়াং, মো. জাকারিয়া (২৬), নিয়াজ মাসুম (২০) ও কামরুল হাসান ওরফে হাসান জয় (৩৮)।

সংবাদ সম্মেলনে ডিসি হাসান মোহাম্মদ বলেন, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েবভিত্তিক ক্রাইম ইনভেস্টিগেশন টিম অনলাইনে চাকরি সংক্রান্ত প্রতারণা এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করতে গিয়ে রাজধানীতে সক্রিয় দেশি ও বিদেশি প্রতারক চক্রের সন্ধান পায়।

গত সপ্তাহে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন প্রতারণায় ব্যবহৃত ১৪টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ৬৭টি সিম, চারটি মোবাইল ফোন, দুটি সিপিইউ ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

ডিসি হাসান আরও বলেন, ‘তদন্ত চলাকালে রাজধানীর অন্যান্য এলাকায় একই ধরনের আরও অনলাইন প্রতারক চক্রের তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) উত্তরা-পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরে অভিযান চালানো হয়। ওই অভিযানে পাঁচ বিদেশি নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে সাতটি অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন ব্র্যান্ডের ৪৭টি মোবাইল ফোন, ১৮৪টি সিম ও পাঁচটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

ডিসি হাসান মোহাম্মদ বলেন, গ্রেপ্তাররা কখনো চাকরি দেওয়ার নামে, কখনো বেশি মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখিয়ে, আবার কখনো নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে সরবরাহের বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতেন।

গ্রেপ্তার নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়কে আদালতে পাঠানো হয়েছে। বাকি গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিসি।

আমার বার্তা/এমই

পালংখালী সীমান্তে ২ লাখ ইয়াবাসহ ‘পোটলা’ ফেলে পালাল কারবারিরা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার

টেকনাফের ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে

যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন, ভারতের আধার কার্ডসহ চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ সুপার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেনকে ভারতে পালানোর আগেই যশোর সীমান্ত এলাকা থেকে

মিয়ানমারে পাচারের সময় ২৪৫০০ কেজি সার জব্দ, আটক ৬ পাচারকারী

নোয়াখালীর ভাসানচর সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ২৪ হাজার ৫০০ কেজি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল