ই-পেপার শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩

পাকিস্তান যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখে: শেহবাজ

আমার বার্তা অনলাইন
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৬

যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার মতো ক্ষমতা পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি আরও বলেছেন, আফগানিস্তানে যে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী, তাতে পুরো জাতির সমর্থন আছেন।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় শেহবাজ বলেন, “আমাদের সেনাবাহিনী যে কোনো আগ্রাসী বাহিনীর উচ্চাকাঙ্ক্ষাকে ধ্বংস করার মতো পূর্ণ সক্ষমতা রাখে। আমাদের পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আছে।”

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করে আফগানিস্তানের সেনাবাহিনী। সেই সঙ্গে আরও কয়েকজন সেনাকে ধরে নিয়ে যায় তারা।

হামলা চলাকালে এক্সে পোস্ট করা এক বার্তায় তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এবার তাদের (পাকিস্তানি সেনাবাহিনী) আমরা নরকে পাঠাব।”

মুজাহিদ আরও জানান, ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে যে বিমান অভিযান চালিয়েছিল পাকিস্তানের বিমানবাহিনী, তার বদলা হিসেবে এই হামলা করা হয়েছে। পাকিস্তান বাহিনীর সেই অভিযানে নানগারহার ও পাকতিয়ায় নিহত হয়েছিলেন ৮০ জনেরও বেশি মানুষ।

হামলা শেষে রাত ১২টার দিকে আফগানিস্তান সেনাবাহিনী ফিরে যায়। তার মাত্র কয়েক ঘণ্টা পর রাত ৩টা ৪৫ মিনিটে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করে পাকিস্তানের বিমান বাহিনী (পিএএফ)। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ১৩৩ জন এবং আহত হয়েছেন আরও দুই শতাধিক।

আফগানিস্তানের সেনাবাহিনীর বেশ কিছু স্থাপনা ধ্বংসও করেছে পিএএফ। শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি আজ শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে এক্সে পোস্ট করা এক বার্তায় জানান, পিএএফের বোমাবর্ষণে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর দু’টি সেনা হেডকোয়ার্টার, ৩টি ব্রিজ হেডকোয়ার্টার, দু’টি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, ৩টি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, ২টি সেক্টর হেডকোয়ার্টার, ৮০টিরও বেশি ট্যাংক এবং বিপুল সংখ্যক আর্টিলারি বন্দুক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী ‘অপারেশন গজব-লিল হক’ শুরুর পর এক্সে বার্তা পোস্ট করেন শেহবাজ শরিফ।

আমার বার্তা/জেএইচ

পাকিস্তান ও আফগানিস্তানের কার কেমন সামরিক শক্তি

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক সক্ষমতার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। সেনাসংখ্যা,

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত?

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত ‘অপারশন গজব-লিল হক’ অভিযানে নিহত হয়েছেন কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের

এপস্টেইনের অপরাধ সম্পর্কে কোনো ধারণা ছিল না: হিলারি ক্লিনটন

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কংগ্রেসের একটি কমিটিকে জানিয়েছেন, জেফরি এপস্টেইনের অপরাধ সম্পর্কে তার কোনো

সংলাপের মাধ্যমে কাবুল-ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের

আফগানিস্তান ও পাকিস্তানকে তাদের মধ্যকার বিদ্যমান মতপার্থক্য সংলাপ এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে সমাধান করার আহ্বান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মালয়েশিয়ান হাই কমিশনের উদ্যোগে ” ফ্লেভারস্ অফ মালয়েশিয়াঃ রামাদান নাইট ২০২৬” উদ্বোধন

বিসিবির সঙ্গে চুক্তি বাড়ছে কোচ ডেভিড হেম্পের

কনকাকাফে বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে: ভূমিমন্ত্রী

টার্গেট আইটির কার্যক্রম শুরু

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা বাংলাদেশের

পাকিস্তান ও আফগানিস্তানের কার কেমন সামরিক শক্তি

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত?

পাকিস্তান যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখে: শেহবাজ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

ঘোষণা দিয়ে আ.লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

এপস্টেইনের অপরাধ সম্পর্কে কোনো ধারণা ছিল না: হিলারি ক্লিনটন

মব থেকে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে: আইজিপি

সংলাপের মাধ্যমে কাবুল-ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ