ই-পেপার শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে: ভূমিমন্ত্রী

আমার বার্তা অনলাইন
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৫

ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।

ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয় খুবই জটিল। দেশের মানুষের এই মন্ত্রণালয় নিয়ে ধারণা খুবই কম।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোগান্তি কমিয়ে ভূমি ব্যবস্থাকে আধুনিক করতে একটা টিমওয়ার্কের মাধ্যমে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে জমির মালিকদের হয়রানি কমানো।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে ‘বিশেষ নির্দেশনা’ দিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

এ বিষয়ে জানতে চাইলে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। প্রশাসন চলে মন্ত্রণালয়ের অধীনে। এটা আমি দেখব। আসলে দেশ আমাদের সবার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার।’

আমার বার্তা/জেএইচ

ঢাকায় মালয়েশিয়ান হাই কমিশনের উদ্যোগে ” ফ্লেভারস্ অফ মালয়েশিয়াঃ রামাদান নাইট ২০২৬” উদ্বোধন

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকায় অবস্থিত মালয়েশিয়ার হাই কমিশন, ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের সহযোগিতায় ২৬

দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

সুনামগঞ্জে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এই

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা বাংলাদেশের

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার লক্ষ্যে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি-সংক্রান্ত আইনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (শুক্রবার) দুপুর পৌনে ২টার দিকে এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মালয়েশিয়ান হাই কমিশনের উদ্যোগে ” ফ্লেভারস্ অফ মালয়েশিয়াঃ রামাদান নাইট ২০২৬” উদ্বোধন

বিসিবির সঙ্গে চুক্তি বাড়ছে কোচ ডেভিড হেম্পের

কনকাকাফে বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে: ভূমিমন্ত্রী

টার্গেট আইটির কার্যক্রম শুরু

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা বাংলাদেশের

পাকিস্তান ও আফগানিস্তানের কার কেমন সামরিক শক্তি

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত?

পাকিস্তান যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখে: শেহবাজ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

ঘোষণা দিয়ে আ.লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

এপস্টেইনের অপরাধ সম্পর্কে কোনো ধারণা ছিল না: হিলারি ক্লিনটন

মব থেকে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে: আইজিপি

সংলাপের মাধ্যমে কাবুল-ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ