ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

আমরা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আমরা জাতি হিসেবে বা এই পুরো রাষ্ট্রই গত ১৭ বছরে একটি দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ পাচার হয়ে গেছে। এই অবস্থা থেকে বের হতে গেলে আমাদের একটা সামাজিক আন্দোলনের মতো অবস্থা তৈরি করতে হবে। যেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকার এবং রাজনৈতিক দল কাজ করে যাবো মানুষের অধিকার আদায়ের জন্য, অধিকার নিশ্চিত করার জন্য। স্বাস্থ্য অধিকার একটি মৌলিক অধিকার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পরে প্রথম নিজ জেলা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এম এ মুহিত বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে আমরা অত্যন্ত গুরুত্ব এবং অগ্রাধিকার দিয়েছি। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধিসহ একেবারে তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার জন্য আমরা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব। সেই সাথে তৃণমূলে এই সেবাকে উন্নত করার জন্য এদেরকে প্রশিক্ষণ দেওয়া, এরা যেন নিয়মিত চাকরিস্থলে থাকে, যন্ত্রপাতি ও ওষুধপত্রের সাপ্লাই বাড়ানো- এগুলো সেখানে আছে।

তিনি আরও বলেন, হাসপাতালের যেসব সমস্যার কথা বলেছে (কোথাও হয়তো স্থাপনা সামনে অবৈধ স্থাপনা তৈরি, কোথাও দালালদের দৌরাত্ন্য)। এই সমস্যাগুলো এত বড় এবং এই সমস্যাগুলো শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পক্ষে ওখান থেকে বসে নির্দেশনা দিয়ে এই পরিবর্তনগুলো আনা সম্ভব না।

এর আগে সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউজে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়াও সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। তারপর দুপুর ১২টায় তিনি জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

আমার বার্তা/এমই

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

টানা ১০ দিন একটানা বাড়ার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে, যা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

বিহারি বাদল নাম। বাস জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। ময়মনসিংহের ভালুকা

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আপন চাচা-ভাতিজা।   শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

একতরফা শুল্কের নিন্দা, মধ্যপ্রাচ্যে শান্তির প্রত্যাশা

১৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান