ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

বিশ্বব্যাংকের অর্থায়নে ১১ প্রকল্প থেকে টাকা অন্য খাতে খরচ করতে চায় সরকার

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৫২

চলমান অর্থনৈতিক সংকটে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ধীরগতির প্রকল্পগুলো থেকে ৬৭০ মিলিয়ন ডলার অন্যান্য খাতে খরচ করতে চায় সরকার।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি গণমাধ্যমকে জানিয়েছেন, এর মধ্যে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তায় খরচ হবে। অবশিষ্ট টাকা নতুন প্রকল্পে খরচ হতে পারে।

গত সপ্তাহে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) নতুন এ পরিকল্পনা বিশ্বব্যাংকের কাছে অনুমোদনের জন্য জমা দিয়েছে। আগামী মাসে বিশ্বব্যাংকের এক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

ইআরডির তথ্য অনুসারে, যে আট ধীরগতির প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করা হবে সেগুলো হলো—উচ্চশিক্ষার স্বীকৃতি ও রূপান্তর; অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা বাড়ানো; পরিবেশগত টেকসই ও রূপান্তর; ডিজিটাল সরকার অর্থনীতির উন্নয়ন; টেকসই বন ও জীবিকা; বেসরকারি বিনিয়োগ ও ডিজিটাল উদ্যোক্তা; অভিযোজন ও দুর্বলতা কমাতে টেকসই অবকাঠামো নির্মাণ এবং জলবায়ুসহিঞ্চু কৃষি ও পানি ব্যবস্থাপনার উন্নয়ন।

গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার বাজেট সহায়তা এবং ব্যাংকিং ও জ্বালানি খাতের সংস্কারের জন্য উন্নয়ন সহযোগীদের কাছে নতুন করে ঋণ চাওয়ার পর ধীরগতির প্রকল্পগুলোর টাকা অন্য খাতে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। এরপর গত বছরের ১৪ অক্টোবর বিশ্বব্যাংক ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বসে ইআরডি চলমান ১১ প্রকল্প থেকে ৭২৩ দশমিক ৬৪ মিলিয়ন ডলার অন্য খাতে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। বৈঠকের পর সিদ্ধান্ত হয়, প্রকল্পগুলো থেকে ৬৭০ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হতে পারে।

কয়েক বছরে বিশ্বব্যাংক ১১ প্রকল্পের জন্য প্রায় তিন দশমিক দুই বিলিয়ন ডলার অনুমোদন দেয়। তবে ইআরডি ও প্রকল্প কর্মকর্তাদের ভাষ্য, প্রকল্প বাস্তবায়নে দেরির কারণে গত বছরের জুন পর্যন্ত মাত্র ৬৬১ দশমিক আট মিলিয়ন ডলার বিতরণ সম্ভব হয়েছে।

ধীরগতির প্রকল্পগুলোর মধ্যে একটি সড়ক নিরাপত্তা প্রকল্প। গত এক দশকে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই প্রকল্প নেওয়া হয়। বাংলাদেশে সড়ক নিরাপত্তা উন্নত করতে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় হতাহত কমাতে বিশ্বব্যাংক ৩৫৮ মিলিয়ন ডলার ঋণ অনুমোদনের এক বছরেরও বেশি সময় পর ২০২৩ সালের এপ্রিলে সরকার চার হাজার ৯৮৮ কোটি ১৪ লাখ টাকার এই প্রকল্প গ্রহণ করে।

প্রকল্পটির বেশ কয়েকটি অংশ সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মাধ্যমে গাজীপুর থেকে এলেঙ্গা ও নাটোর-নবাবগঞ্জ মহাসড়কে উন্নত প্রকৌশল নকশা প্রণয়ন, রোড সাইন ও মার্কিং, পথচারীদের সুবিধা, গতি নিয়ন্ত্রণ এবং জরুরি সেবাসহ বিস্তৃত সড়ক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

বিশ্বব্যাংকের হিসাব অনুসারে, এই উদ্যোগের ফলে দুই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৩০ শতাংশের বেশি কমানো যাবে।

এটি দুর্ঘটনা-পরবর্তী সেবা পরিস্থিতিও উন্নত করবে। জীবন বাঁচাতে টোলমুক্ত নম্বরের অ্যাম্বুলেন্স পরিষেবা দেবে। দুটি জাতীয় মহাসড়ক করিডোর বরাবর জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় জরুরি চিকিৎসাসেবা উন্নত করবে।

প্রকল্পটি অনুমোদনের ২০ মাসেরও বেশি পেরিয়ে গেলেও পরামর্শক নিয়োগ দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নথিপত্রে দেখা যায়, গত বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির আর্থিক অগ্রগতি হয়েছে এক শতাংশেরও কম। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রকল্প থেকে ৭৫ মিলিয়ন ডলার অন্য খাতে ব্যবহার করা হবে।

আরেকটি ধীর গতির প্রকল্প চার হাজার ২৮০ কোটি টাকার প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প। দেশে প্রাণিসম্পদ ও দুগ্ধ খামারে সংখ্যা বাড়াতে ২০১৯ সালের জানুয়ারিতে প্রকল্পটি চালু হয়। প্রকল্পের আওতায় কৃষকদের কীটনাশকসহ রাসায়নিক পণ্যের পাশাপাশি ২৬ ধরনের কৃষি যন্ত্রপাতি সরবরাহ করার কথা।

২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পটির জন্য বিশ্বব্যাংকের ৫০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল। প্রকল্প কর্তৃপক্ষ টাকা খরচ করতে না পারায় ঋণের মেয়াদ ২০২৫ সালের জুলাই পর্যন্ত বাড়ানো হয়।

বিশ্বব্যাংকের তথ্য বলছে—গত বছরের জুন পর্যন্ত মোট ২৮১ দশমিক ৫৮ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। পরে সিদ্ধান্ত হয়, প্রকল্প থেকে ১০০ মিলিয়ন ডলার অন্য খাতে খরচ করা হবে।

২০১৯ সালের মে মাসে সরকার ঢাকা শহরের চারটি বড় এলাকায় বসবাসের পরিবেশ উন্নত করতে বিশ্বব্যাংকের সঙ্গে ১০০ দশমিক পাঁচ মিলিয়ন ডলারের চুক্তি করে। এর ফলে শহরের প্রায় ১০ লাখ বাসিন্দা উপকৃত হবেন।

ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রকল্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন কামরাঙ্গীর চর, লালবাগ, সূত্রাপুর-নয়াবাজার-গুলিস্তান, খিলগাঁও-মুগদা-বাসাবোয় নাগরিক ও নগর সেবা বাড়াবে।

জানা গেছে, গত বছরের জুন পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। পরে সিদ্ধান্ত হয়, প্রকল্প থেকে ২২ মিলিয়ন ডলার অন্য খাতে খরচ করা হবে।

আমার বার্তা/এমই

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

দেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে জোরালো নীতি সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

দীর্ঘদিন যাবত ব্যবসা সহায়ক পরিস্থিতির অভাবে শিল্পখাতে উৎপাদন হ্রাস, বকেয়া ঋণ বৃদ্ধি, উচ্চ খেলাপী ঋণ,

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

শ্রমিকের লভ্যাংশ তহবিলের (ডব্লিউপিপিএফ-ওয়ার্কার্স প্রফিট পার্টিসিফিকেশন ফান্ড) ৫ শতাংশ বকেয়া আদায়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত পরিকল্পনার জন্য বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রশংসা করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির চেয়ারম্যান অজয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা