ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

রমজানে রাজধানীর ২৫ স্থানে সুলভমূল্যে মিলবে মাংস-ডিম-দুধ

আমার বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩

আসন্ন পবিত্র রমজান মাসে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ ভ্রাম্যমাণ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রির কার্যক্রম পরিচালনা করা হবে।

ফরিদা আখতার বলেন, এ কার্যক্রমে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ) এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্য অংশীজন এবং প্রান্তিক খামারিরা সার্বিক সহযোগিতা করবেন। পবিত্র মাহে রমজানের এ বিপণন কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার (ডিআইটি প্রজেক্ট) সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে উদ্বোধন করা হবে। ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা।

তিনি বলেন, ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে।

এলাকাগুলো হচ্ছে–

১। সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড)

২। খামারবাড়ি (ফার্মগেট)

৩। ষাটফুট রোড (মিরপুর)

৪। আজিমপুর মাতৃসদন (আজিমপুর)

৫। নয়াবাজার (পুরান ঢাকা)

৬। বনশ্রী

৭। হাজারীবাগ (সেকশন)

৮। আরামবাগ (মতিঝিল)

৯। মোহাম্মদপুর (বাবর রোড)

১০। কালশী (মিরপুর)

১১। যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে)

১২। শাহজাদপুর (বাড্ডা)

১৩। কড়াইল বস্তি, বনানী

১৪। কামরাঙ্গীর চর

১৫। খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে)

১৬। নাখাল পাড়া (লুকাস মোড়)

১৭। সেগুনবাগিচা (কাঁচা বাজার)

১৮। বসিলা (মোহাম্মদপুর)

১৯। উত্তরা (হাউজ বিল্ডিং)

২০। রামপুরা (বাজার)

২১। মিরপুর-১০

২২। কল্যাণপুর (ঝিলপাড়)

২৩। তেজগাঁও

২৪। পুরান ঢাকা (বঙ্গবাজার)

২৫। কাকরাইল

প্রতিদিন সম্ভাব্য বিক্রির পরিমাণ

ডিম : ৬০ হাজার পিস, পাস্তুরিত দুধ : ৬ হাজার লিটার, ড্রেসড ব্রয়লার : ২ হাজার কেজি, গরুর মাংস : ২০০০-২৫০০ কেজি।

আমার বার্তা/জেএইচ

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু