ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট কমেছে, দুই দিনে কমলো এক হাজার টিইইউ

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৫, ১৯:১৩

চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের কলমবিরতির কারণে খালাস ধীর হয়ে বন্দরে তৈরি হওয়া কনটেইনার জট কমতে শুরু করেছে। দুই দিনের ব্যবধানে এক হাজার টিইইউ কনটেইনার কমেছে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে। সর্বশেষ আজ বুধবার চট্টগ্রাম বন্দরে খালি ও পণ্যবাহী ৪৩ হাজার ১২ টিইইউ কনটেইনার রয়েছে। একদিন আগেও রেকর্ড ৪৪ হাজার ২৩১ টিইইউ কনটেইনার ছিল চট্টগ্রাম বন্দরে।

বুধবার (২১ মে) বন্দর সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ৮ হাজার ১৩৪ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এরমধ্যে আমদানি কনটেইনার বন্দরে এসেছে ৩ হাজার ৩৮৫ টিইইউ এবং রফতানি পণ্যবাহী ও খালি কনটেইনার জাহাজীকরণ হয়েছে ৪ হাজার ৭৪৯ টিইইউ। চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙর মিলিয়ে পণ্য ও কনটেইনারবাহী ১১১ জাহাজ বর্তমানে অবস্থান করছে। এরমধ্যে ৬৩টি জাহাজ থেকে কনটেইনার ও বাল্ক পণ্য খালাস চলছিল।

বন্দরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জাহাজ থেকে কনটেইনার বন্দরে নেমেছে ৩ হাজার ৩৮৫ টিইইউ। ঢাকা আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) থেকে এসেছে ৫৯ টিইইউ। অফডকগুলো থেকে রফতানিপণ্য ভর্তি কনটেইনার এসেছে এক হাজার ৯২২ টিইইউ এবং খালি কনটেইনার এসেছে এক হাজার ৭১৯ টিইইউ।

একইভাবে ৪ হাজার ৭৪৯ টিইইউ কনটেইনার জাহাজীকরণ হয়েছে। ৬৩ টিইইউ কনটেইনার ঢাকা আইসিডিতে পাঠানো হয়েছে। অফডকগুলোতে আমদানিপণ্য ভর্তি কনটেইনার পাঠানো হয়েছে ৮২৬ টিইইউ। বন্দর থেকে ২৭৫ টিইইউ খালি কনটেইনার অফডকগুলোতে পাঠানো হয়েছে। এক হাজার ৪৪১ টিইইউ আমদানিপণ্যবাহী কনটেইনার অন-চেসিস সরাসরি আমদানিকারকদের ডেলিভারি দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দর অভ্যন্তর থেকে ২ হাজার ২৩৭ টিইইউ কনটেইনার পণ্য খালাস দেওয়া হয়েছে।

আমার বার্তা/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু