ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

বাজারে কমেছে সবজির দাম

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৫, ১২:০০
আপডেট  : ২৩ মে ২০২৫, ১২:০৪

সাপ্তাহিক ছুটির দিনে সবজির বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে। দু-য়েকটা সবজি ছাড়া অন্যগুলোর দাম প্রায় অপরিবর্তিতই রয়েছে। বাজারে দামি সবজির মধ্যে রয়েছে কাঁকরোল, যা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে। তাছাড়া পটল, চিচিঙ্গা, বরবটি, বেগুনসহ অন্যান্য সবজি ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৩ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। দুয়েক-সপ্তাহ আগে বাজারে বেশিরভাগ সবজি ৭০ থেকে ৮০ টাকার ঘরে থাকলেও আজ সেসব সবজি ৫০ থেকে ৬০ টাকার ঘরে নেমেছে।

আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, শসা ৬০, ঢেঁড়স ৫০, ধুন্দল ৬০, মুলা ৫০, বেগুন ৬০, পটল ৫০, ঝিঙ্গা ৫০, কঁচুর লতি ৬০ টাকায়, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, কলা প্রতি হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আজকের বাজারে দামি সবজির মধ্যে রয়েছে কাঁকরোল, যার প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং টমেটো বিক্রি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ টাকায়।

গত ঈদের পর থেকে যেমন সবজির দাম বাড়তি ছিল সেই তুলনায় সবজির বাজার কিছুটা কমেছে। এছাড়া কিছুদিন আগে যেসব সবজি ৭০-৮০ টাকার ঘরে ছিল, সেই সবজিগুলো এখন ৫০-৬০ টাকার ঘরে নেমেছে। সেই হিসেবে সবজির দাম এখন কিছুটা কম।

ক্রেতারা আগের চেয়ে বেশি পরিমাণে সবজি কিনছে এখন। কিছুদিন আগেও সবজির দাম যখন বাড়তি যাচ্ছিল তখন ক্রেতারা খুব কম পরিমাণে সবজি কিনছিল। সেই তুলনায় সবজির দাম এখন কম হওয়ায় তুলনামূলক বেশি করে সবজি কিনতে পারছে। পাইকারি বাজারে যখন আমরা কম দামে সবজি কিনতে পারি, তখন কম দামি ক্রেতাদের কাছে সবজি বিক্রি করা যায়। এখন কম দাম চলছে বলেই, কে তাদের কাছে কম দামি বিক্রি করতে পারছি।

আমার বার্তা/এল/এমই

প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার

দেশের বাজারে আরও কমলো সোনার দাম, আজ থেকেই কার্যকর

দেশের বাজারে সোনার দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে সর্বোচ্চ

সরকারের অনুকূলে ১৩২ কোটি শেয়ার ইস্যু করলো পাওয়ার গ্রিড

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সরকারের অনুকূলে ১০ টাকা অভিহিত

বিশ্বব্যাংক নতুন খাতে বিনিয়োগে সহযোগিতা করতে আগ্রহী

সরকারের অগ্রাধিকার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কোনো খাতে বিনিয়োগের প্রয়োজন হলে বিশ্বব্যাংক সহযোগিতা করতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য

তথ্যের অখণ্ডতা-অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ

সামরিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ-চীন

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের বাজারে আরও কমলো সোনার দাম, আজ থেকেই কার্যকর

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

সরকারের অনুকূলে ১৩২ কোটি শেয়ার ইস্যু করলো পাওয়ার গ্রিড

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, প্রাণ গেল ৩ জনের

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামানের ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন

বিশ্বব্যাংক নতুন খাতে বিনিয়োগে সহযোগিতা করতে আগ্রহী

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ফরিদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, বাঁচাতে আসা প্রতিবেশীও নিহত

রূপপুরে জ্বালানি লোডিং আজ, বিদ্যুৎ পেতে অপেক্ষা আর ৩ মাস

যুদ্ধ শেষ করতে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণে ট্রাম্পের অস্বীকৃতি

২৮ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আমরা আন্দোলন করেছি, তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে: তারেক রহমান

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ