ই-পেপার সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী

আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৫, ১৬:২৪
আপডেট  : ১৩ জুন ২০২৫, ১৬:৩৭

ইরান-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হঠাৎ করেই তীব্র আকার ধারণ করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।

শুক্রবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, ইরানে ইসরাইলের হামলার সরাসরি প্রতিক্রিয়া পড়েছে তেলের বিশ্ববাজারে। শুক্রবার সকালে বিশ্ববাজারে তেলের দাম ৬ শতাংশেরও বেশি বেড়ে গত ৫ মাসেরও বেশি সময়ের মধ্যে (জানুয়ারি পর থেকে) সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৪.৬০ ডলার বা ৬ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭৩.৯৬ ডলারে। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৭ দশমিক ৩৩ শতাংশ বা ৪.৯৯ ডলার বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৭৩.০৩ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি শুধু তেল উৎপাদন ও সরবরাহের ওপর নয়, গোটা মধ্যপ্রাচ্যের কৌশলগত স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন চ্যানেল নিয়েও উদ্বেগ ক্রমেই বাড়ছে, যেখানে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়।

বিশ্বজুড়ে তেলের বাজারে অনিশ্চয়তা নতুন করে ঘনীভূত হয়েছে ইরানে ইসরায়েলের সামরিক হামলার পর। এই উত্তপ্ত পরিস্থিতি ঘিরে ভূ-রাজনৈতিক ঝুঁকি এতটাই বেড়েছে যে, বাজার এখন তেলের দামে বাড়তি প্রিমিয়াম অন্তর্ভুক্ত করতে বাধ্য হচ্ছে-এমনটাই জানিয়েছে ওয়ারেন প্যাটারসন নেতৃত্বাধীন আইএনজির বিশ্লেষক দল।

এমএসটি মার্কির জ্যেষ্ঠ জ্বালানি বিশ্লেষক শৌল কাভোনিকের মতে, যদি পরিস্থিতি চরমে পৌঁছে, তবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করতে পারে কিংবা সরাসরি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে। যার ফলে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে।

ফিলিপ নোভার সিনিয়র বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেব বলেন, ‘ইরান এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে এবং প্রতিশোধের কার্যক্রম শুরু করেছে। এর ফলে শুধু সরবরাহ ব্যবস্থার ঝুঁকি বাড়ছে না, বরং আঞ্চলিকভাবে অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোতেও অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি হচ্ছে।’

এদিকে, সকালে ইসরাইল ইরানে হামলা চালানোর পর এবার ইসরাইলে ১০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে ইরান থেকে উৎক্ষেপণ করা ড্রোনগুলো ইসরাইলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।

আমার বার্তা/এল/এমই

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে সরকার কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

বাংলাদেশ ব্যাংক বিশেষ কাউন্টার খুলে গ্রাহক পর্যায়ে নতুন নোট দেওয়া বন্ধ করলেও ব্যাংকগুলোর চাহিদা মতো

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অযৌক্তিক ব্যবধানের কারণ অনুসন্ধানে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি

জ্বালানি তেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ, বাড়ছে না দাম

জ্বালানি তেল বিক্রিতে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ