ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

গুলশানে প্রিমিয়াম হোল্ডিংসের ৩ দিনব্যাপী বর্ষপূর্তি উদযাপন ও একক আবাসন মেলা শুরু

সালাম মাহমুদ:
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩

রাজধানীর গুলশান-১ এর গুলশান গ্যারেজ বিল্ডিং করপোরেট অফিসে দেশের অন্যতম সেরা আবাসন প্রতিষ্ঠান প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড এর বর্ষপূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শুরু হয়েছে তিন দিনব্যাপী একক আবাসন মেলা ও উৎসব। মেলা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা। কেক কেটে একক আবাসন মেলার যাত্রা শুরু করেন ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক নাজনিন আক্তার, উপদেষ্টা নূরুল ইসলাম, হেড অব বিজনেস রেজাউল করিম, টিম লিডার শিমুল সরকার, টিম লিডার মহিন ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

মধ্যবিত্তের আবাসন চাহিদা পূরণের প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড। বর্তমানে কোম্পানির তিনটি চলমান প্রকল্প হলো প্রিমিয়াম টাউন, প্রিমিয়াম গার্ডেন ও প্রিমিয়াম ভ্যালি।

ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ বলেন—“সবাই দেয় আশা, কিন্তু আমরা দেই নিশ্চয়তা। প্রিমিয়াম যা বলে, তা-ই করে। এ কারণেই খুব অল্প সময়ের মধ্যেই আমাদের প্রকল্পগুলো গ্রাহকদের আস্থার জায়গায় পৌঁছেছে।”

একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, যিনি প্রিমিয়াম টাউন থেকে ৫ কাঠার একটি প্লট কিনেছেন, বলেন— “এই প্রকল্প থেকে প্লট নেবার দুটো প্রধান কারণ হলো চারপাশে সরকারি রাস্তা থাকা এবং ম্যানেজমেন্টের কমিটমেন্ট।”

শত শত গ্রাহকের আস্থার প্রতীক হয়ে উঠেছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড। বিশেষ করে প্রবাসী গ্রাহকদের কাছেও প্রতিষ্ঠানটি শতভাগ আস্থা অর্জন করেছে।

মেলা চলাকালীন দর্শনার্থীরা কোম্পানির বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে তাৎক্ষণিকভাবে প্লট ক্রয়ের সুযোগ পাচ্ছেন।

ডেল্টা টাইমস/সিআর/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু