ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

তারকাদের উপস্থিতিতে কক্সবাজারে বে হিলস’র যাত্রা শুরু

মো. মনিরুজ্জামান অপূর্ব:
১৮ নভেম্বর ২০২৫, ২২:২৩

কক্সবাজারের সমুদ্রসৈকতে বসেছিল তারার মেলা। ঢাকা থেকে একে একে সব জনপ্রিয় শোবিজ তারকা পাড়ি জমান সমুদ্রতীরে। তবে ঘুরতে নন, কক্সবাজারের সমুদ্রসৈকত ঘেরা হিমছড়িতে গোল্ডস্যান্ডস্ গ্রুপের নতুন স্বপ্নযাত্রা হিসেবে যাত্রা শুরু করল চার তারকা মানের আন্তর্জাতিক হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে-হিলস। সেটির উদ্বোধনে অংশ নিতেই সেখানে উপস্থিত জনপ্রিয় সব শোবিজ তারকারা। মেরিন ড্রাইভে বিশেষ লাইটিং সাজসজ্জা সন্ধ্যার পর পুরো এলাকা আলোকিত করে রাখে জনপ্রিয় সেলিব্রিটি, ব্র্যান্ড প্রমোটর, ইনফ্লুয়েন্সার এবং মিডিয়া ব্যক্তিত্বরা। তাদের মধ্যে ছিলেন বিনোদন অঙ্গনের অভিনয়শিল্পী ওমর সানী, দীপা খন্দকার, শিরতাজ জেবিন, নীলাঞ্জনা নীলা, সামিয়া অথৈ, সংগীতশিল্পী পূজা ও শামীমসহ আরও কয়েকজন।

শোবিজ তারকারা হোটেলের বিভিন্ন স্যুইট, রুফটপ, পুলসাইড এবং রেস্টুরেন্ট পরিদর্শন করে আন্তর্জাতিকমানের সেবার প্রশংসা করেন। সন্ধ্যা ঘনিয়ে এলে হোটেল প্রাঙ্গণে আয়োজন করা হয় মিউজিক্যাল বারবিকিউ নাইট। পর্যটক ও অতিথিদের জন্য ওপেন-এয়ার পরিবেশে সুরের মূর্ছনা, লাইভ ব্যান্ড পারফরমেন্স এবং দৃষ্টিনন্দন বারবিকিউ আয়োজনে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গত শনিবার (১৫ নভেম্বর) ছিল উদ্বোধনের দিন, আর সেই দিনটিকে কেন্দ্র করে হিমছড়ি রূপ নিল এক উৎসবমুখর পর্যটন মিলনমেলায়। সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজন, র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারকাদের উপস্থিতি, আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে জমে উঠেছিল পুরো এলাকা।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত হোটেল চেইন বেস্ট ওয়েস্টার্ন এর প্লাস গ্রেডের এই হোটেলটি তাদের আন্তর্জাতিক মান বজায় রেখে পরিচালিত হবে। বিশেষ করে হোটেলের প্রতিটি স্যুইট থেকে একইসঙ্গে পাহাড় ও সমুদ্রের অনাবিল সৌন্দর্য উপভোগের বিরল সুবিধা পর্যটকদের কাছে এটিকে একটি অনন্য গন্তব্যে পরিণত করেছে।

হিমছড়ির প্রাকৃতিক সৌন্দর্য, মেরিন ড্রাইভের মনোরম পরিবেশ এবং সমুদ্রপথের সহজ যোগাযোগ সুবিধার কারণে গত কয়েক বছরে এ এলাকা দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বে-হিলসের মতো একটি বিশ্বমানের হোটেল যুক্ত হওয়ায় পর্যটন বিনিয়োগ ও বিদেশি পর্যটক আকর্ষণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল বলে মনে করছেন তারকারা।

উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র‌্যালির পর ফিতা কেটে হোটেলের আনুষ্ঠানিক সফট ওপেনিং করেন গ্রুপের সিইও শাহাদাত হোসেন বাহার, এডিএমডি এম এ হাসান বুলবুলসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোল্ডস্যান্ডস গ্রুপের সিনিয়র এমডি, এমডি, প্রধান নির্বাহী কর্মকর্ত শাহাদাত হোসেন বাহার, এডিএমডি এম এ হাসান বুলবুল, হেড অফ পিআর মিডিয়া এস এম হোসেন বাবলাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব, পর্যটন উদ্যোক্তা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। সবাই বে-হিলস হোটেল ঘুরে দেখেন এবং কক্সবাজারের পর্যটনে এ ধরনের বিনিয়োগকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

পর্যটন খাতের বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বমানের ব্র্যান্ড পরিচালিত এমন হোটেল কক্সবাজারে পর্যটন অবকাঠামোকে আরও শক্তিশালী করবে। এর ফলে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, পর্যটন ব্যবসায় বৈচিত্র্য আসবে, কর্মসংস্থান বাড়বে, এবং কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করবে। সামগ্রিক আয়োজন, অতিথিদের উপস্থিতি, সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান—সব মিলিয়ে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে-হিলসের সফট ওপেনিং কক্সবাজারের পর্যটন শিল্পে একটি স্মরণীয় দিন হিসেবে স্থান করে নিল।

আমার বার্তা/এমই

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৭৪ হাজার

সোনার দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে বড় পতন

মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বৈশ্বিক অর্থবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সংঘাতের

ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন আব্দুল আউয়াল মিন্টু

ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন। নির্বাচিত সংসদ

বিনিয়োগকারীর অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ডিএসইর নতুন প্রবিধান

বিনিয়োগকারীদের অভিযোগ দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিষ্পত্তির লক্ষ্যে নতুন প্রবিধানমালা প্রণয়ন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডিসি জালিয়াতির মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

ইসরায়েলের চাপেই যুদ্ধে যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তোলপাড়

সিডিসি জালিয়াতীর মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’