ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

চীনে প্রস্তুত বিএসসির আরেক নতুন জাহাজ সমুদ্রে নামছে ডিসেম্বরে

আমার বার্তা অনলাইন
১৯ নভেম্বর ২০২৫, ১১:৫৩

নিজস্ব অর্থায়নে কেনা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) দ্বিতীয় নতুন জাহাজ এমভি বাংলার নবযাত্রা সমুদ্রযাত্রার জন্য প্রস্তুত হয়েছে। চীনের নানইয়াং শিপইয়ার্ডে নির্মিত জাহাজটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সমুদ্রে ট্রায়াল রান শুরু করবে। এতে বিএসসির বিশেষজ্ঞ টিম ও শিপইয়ার্ডের প্রকৌশলীরা অংশ নেবেন। পরীক্ষায় কোনো ত্রুটি ধরা পড়লে তা সংশোধনের পরই জাহাজ গ্রহণ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে বাংলাদেশের পতাকা নিয়ে আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহন শুরু করার কথা রয়েছে নতুন জাহাজটির।

বিএসসির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৩ দশমিক ৫ মিটার ড্রাফটের এমভি বাংলার নবযাত্রার বহনক্ষমতা ৬৩ হাজার ৫০০ টন। এটির দৈর্ঘ্য ১৯৯ দশমিক ৯৯ মিটার এবং প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। জাহাজটি যুক্ত হলে বিএসসির বহরে মোট জাহাজের সংখ্যা পৌঁছাবে সাতটিতে।

২০১৯ সালের পর দীর্ঘ ছয় বছর নতুন জাহাজ কেনায় স্থবিরতা কাটিয়ে এ বছরে দুটি জাহাজ সংগ্রহ করার উদ্যোগ নেয় রাষ্ট্রায়ত্ত এ সংস্থা। এর মধ্যে এমভি বাংলার প্রগতি গত মাসেই বহরে যুক্ত হয়ে সেবা দেওয়া শুরু করেছে।

বিএসসি কর্মকর্তাদের প্রত্যাশা, দুটি নতুন জাহাজ বছরে ২০০ কোটি টাকার বেশি আয় বাড়াতে পারে। পাশাপাশি পালাক্রমে বছরে অন্তত ১৫০ নাবিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, এবার প্রথমবারের মতো পুরোপুরি নিজস্ব অর্থায়নে জাহাজ কেনা হয়েছে। বিভিন্ন দিক বিবেচনা করে দেখেছি—ব্যাংকে স্থায়ী আমানত রাখার চেয়ে জাহাজে বিনিয়োগই লাভজনক। সিদ্ধান্ত নেওয়ার পর মাত্র ছয় মাসে দুটি জাহাজ বহরে আনা সম্ভব হয়েছে। এরইমধ্যে একটি জাহাজ হস্তান্তর করা হয়েছে। আরেকটি শিগগিরই বহরে যুক্ত হবে।

বিএসসি সূত্র জানায়, প্রতিযোগিতামূলক দর যাচাই করে গত ৩ জুন আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়। কারিগরি মূল্যায়নে দুটি প্রস্তাব গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরে আগস্টের তৃতীয় সপ্তাহে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি–এর কাছ থেকে ৯৩৬ কোটি টাকায় দুটি জাহাজ কেনার অনুমোদন দেয়। চীনের শিপইয়ার্ডে নির্মিত হলেও সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে আমেরিকান কোম্পানি হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস।

আমার বার্তা/জেএইচ

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

দেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে জোরালো নীতি সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

দীর্ঘদিন যাবত ব্যবসা সহায়ক পরিস্থিতির অভাবে শিল্পখাতে উৎপাদন হ্রাস, বকেয়া ঋণ বৃদ্ধি, উচ্চ খেলাপী ঋণ,

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

শ্রমিকের লভ্যাংশ তহবিলের (ডব্লিউপিপিএফ-ওয়ার্কার্স প্রফিট পার্টিসিফিকেশন ফান্ড) ৫ শতাংশ বকেয়া আদায়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত পরিকল্পনার জন্য বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রশংসা করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির চেয়ারম্যান অজয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা