ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

লিয়েনভিত্তিক ঋণে আইনি জটিলতার আশঙ্কা

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১৩:১৩

ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) একীভূতকরণ ও অবসান প্রক্রিয়ার পর শেয়ার বন্ধক (লিয়েন) রেখে নেওয়া ঋণ নিয়ে নতুন ধরনের আর্থিক ও আইনি জটিলতার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষ করে যেসব ব্যাংকের শেয়ার একীভূতকরণের মাধ্যমে এরইমধ্যে বাতিল হয়েছে এবং যেসব এনবিএফআইয়ের শেয়ারের মূল্য শেষ পর্যন্ত শূন্যে নেমে আসতে পারে, সেগুলো বন্ধক রেখে নেওয়া ঋণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৮ জানুয়ারি) এ বিষয়ে এক বৈঠকে সম্ভাব্য সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতিনিধিরা। এই বৈঠকে আর্থিক খাত সংস্কারের ফলে উদ্ভূত সম্ভাব্য প্রভাবগুলো চিহ্নিত করে সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থার কাছে সুপারিশ জমা দিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ছাড়াও বিএসইসি চেয়ারম্যান ও কমিশনাররা উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া একজন সদস্য জানান, বলেন, শেয়ারসহ বিভিন্ন সিকিউরিটিজ বন্ধক রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া একটি প্রচলিত চর্চা। ঋণের বিপরীতে জামানত হিসেবে রাখা শেয়ার যথাযথ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসের মাধ্যমে ব্লক করা হয়। এসব শেয়ার সিডিবিএলের ‘প্লেজড মডিউল’-এর আওতায় অবরুদ্ধ থাকে।

তিনি বলেন, কে ঋণদাতা আর কে ঋণগ্রহীতা, তা জানার প্রয়োজন আমাদের নেই। ঋণ পরিশোধে ব্যর্থ হলে যখন শেয়ার বাজেয়াপ্ত করার প্রয়োজন হয়, তখনই কেবল আমাদের হস্তক্ষেপ দরকার হয়।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংক এরইমধ্যে একীভূত ৫ ব্যাংকের পরিশোধিত মূলধন শূন্যে নামিয়ে এনেছে। ফলে এসব ব্যাংকের শেয়ারহোল্ডারদের দাবি কার্যত বিলুপ্ত হয়েছে। তবে এরপরও কিছু জটিলতা থেকে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এর মধ্যে একটি বড় উদ্বেগ হলো-তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বন্ধক রেখে স্পনসর-ডিরেক্টর বা বড় ব্যক্তিগত শেয়ারহোল্ডারদের নেওয়া ঋণ। যদি দেখা যায়, একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের শেয়ার বন্ধক রেখে অন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল, তাহলে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে।

এ ক্ষেত্রে একদিকে ঋণগ্রহীতার একীভূত ব্যাংকে ইকুইটি দাবি শূন্য হয়ে যাবে, অন্যদিকে ঋণদাতার কাছে বন্ধক রাখা শেয়ারের ওপর দাবি থেকে যাবে, যা আইনি ও আর্থিক দিক থেকে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে।

সিডিবিএলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অতীতে বিভিন্ন কোম্পানির স্পনসর-ডিরেক্টরদের এভাবে শেয়ার বন্ধক রেখে ঋণ নিতে দেখা গেছে। এমন ঘটনা সামনে এলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই নিয়ন্ত্রক সংস্থাকে সমাধান দিতে প্রস্তুত থাকতে হবে।

তিনি জানান, এ ধরনের সমস্যার সম্ভাব্য সমাধান কী হতে পারে, তা নিয়ে রোববার সিডিবিএলের ভেতরে একটি বৈঠক হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, বিএসইসি একীভূতকরণ ও অবসানের পর ১৪টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাব মূল্যায়নের নির্দেশ দিয়েছে। একীভূত ব্যাংকগুলোর পাশাপাশি নয়টি এনবিএফআইয়েরও কিছু সহায়ক প্রতিষ্ঠান রয়েছে, যারা সেকেন্ডারি মার্কেটে কার্যক্রম পরিচালনা করে।

ডিএসইর এক কর্মকর্তা জানান, এসব বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য সোমবার (১৯ জানুয়ারি) স্টক এক্সচেঞ্জ ও সিডিবিএলের মধ্যে যৌথ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমার বার্তা/এল/এমই

চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘট

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার সুস্পষ্ট সরকারি ঘোষণাসহ চার দাবিতে ফের

সাতসকালে ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়লো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০

টেকসই অর্থনীতি গড়তে নৈতিকতার চর্চা প্রতিষ্ঠিত করতে হবে

সফলভাবে এলডিসি উত্তরণ এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে হলে ব্যবসায়ীদের সেবা দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান

চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: ডা. শফিকুর রহমান

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

সহজ ম্যাচ হারতে হারতে জিতল পাকিস্তান

বিএনপি সরকারের অন্যতম কাজ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

এটা শুধু ক্রিকেটারদের নয়, পুরো জাতির জন্য অপমানজনক: জামায়াত আমির

নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

সিলভার ইকোনমি: বার্ধক্য কি বোঝা, নাকি বাংলাদেশের নতুন সম্ভাবনা

কাঠামোগত দুর্বলতায় গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে

গুলশানে তারেক রহমানের পক্ষে গণসংযোগে জাইমা রহমান

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয়: বিশেষজ্ঞরা

জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল

রোববার ও সোমবার ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘট

এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলব: তারেক রহমান

অচল চট্টগ্রাম বন্দর বাঁচান, অর্থনীতি রক্ষা করুন

একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে: মাহদী আমিন