ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে অর্থনৈতিক পরিকল্পনা করা হচ্ছে: অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৯ মার্চ ২০২৬, ২০:০৬
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি

বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে সরকার দেশের সার্বিক অর্থনৈতিক পরিকল্পনা নির্ধারণ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৯ মার্চ) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ভবিষ্যতের অর্থনৈতিক প্রক্ষেপণ ও সরকারি কর্মসূচিগুলোও সেই বাস্তবতা মাথায় রেখেই পরিচালিত হবে।

আমির খসরু জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে দেশের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে সরকার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা করা হচ্ছে।

‘বিশ্বে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে যুদ্ধের কারণে যে অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে, তা আমরা বিবেচনায় নিচ্ছি। সেই বাস্তবতা মাথায় রেখেই সরকারের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে,’ যোগ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রক্ষেপণ নির্ধারণের ক্ষেত্রেও বৈশ্বিক পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হবে। সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী ব্যয় ও কর্মসূচি সমন্বয় করা হবে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। এজন্য প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও আলোচনা চলছে।

‘জ্বালানি নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেখানেই সুযোগ আছে, সেখানেই আমরা সহযোগিতা চাইছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি,’ উল্লেখ করেন মন্ত্রী।

বেকারদের চাকরি না দিয়ে ভাতা দেওয়ার মাধ্যমে মানুষকে আরও বেকার বানানো হচ্ছে কি না- এমন প্রশ্নের উত্তরে আমির খসরু বলেন, দেশে বেকারত্ব সমস্যা মোকাবিলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার এরই মধ্যে বড় পরিসরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ চলছে। যেই পরিবারে বেকার আছে, সেই পরিবারের কাছেও টাকা যাচ্ছে। সেই পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়লে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। আর বেকার সমস্যার জন্য তো সরকারের বিশাল কর্মসূচি আছেই।

তিনি জানান, সরকার কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা হচ্ছে। পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণ ও কর্মসংস্থান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হলে বর্তমানে চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বন্ধ হয়ে যাবে কি না- সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, যে পরিবারে নারীপ্রধান যদি কোনো ভাতা পেয়ে থাকেন, তবে ফ্যামিলি কার্ড চালু হলে শুধু সেই নির্দিষ্ট ভাতাটি বন্ধ হবে। তবে টিসিবির মাধ্যমে পণ্য সহায়তা, খাদ্যবান্ধব কর্মসূচি বা অন্যান্য সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তন হয়। কেউ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত হতে পারেন, আবার কেউ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত হয়ে যেতে পারেন। তাই এই ব্যবস্থাকে নিয়মিত তদারক ও হালনাগাদ করতে হবে।

মন্ত্রী জানান, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সবাই ফ্যামিলি কার্ড পাবেন। তবে উচ্চবিত্তরা আর্থিক সহায়তা পাবেন না। প্রতি মাসের কত তারিখের মধ্যে আর্থিক সহায়তার অর্থ দেওয়া হবে, তা জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল ১০ মার্চ উদ্বোধনের পরপরই টাকা চলে যাবে। এরপর প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে দেওয়ার ব্যবস্থা করা হবে।

আমার বার্তা/এমই

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তারা বলেন, বেসরকারি খাতকে

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও বড় লাফ 

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালিতে নৌ অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

মুনাফার আড়ালে ৩ হাজার কোটি টাকার লোকসানে ইসলামী ব্যাংক

প্রকাশ্যে মুনাফা দেখালেও বাস্তবে বড় অঙ্কের লোকসানে রয়েছে ইসলামী ব্যাংক। জানা গেছে, ব্যাংকটির গোপন লোকসানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

একদিনে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ ও ইরানে হামলা হলে যুদ্ধে জড়াবে ইয়েমেন

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত শক্তিশালী সম্পর্কের ভিত্তি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ: স্পিকার

অবসরপ্রাপ্ত বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে