ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

পাঠ্যপুস্তক থেকে আওয়ামী বয়ান বাতিল করতে হবে: ইউট্যাব

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯

পাঠ্যপুস্তকে ফ্যাসিস্ট আওয়ামী বয়ান দ্রুত সময়ের মধ্যে বাতিল করে স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শনিবার (২৫ জানুয়ারি) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খানের সই করা এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। এতে মোট ১২৩ শিক্ষকের নাম উল্লেখ ছিল।

বিবৃতিতে তারা বলেন, আমরা মনে করি, বাংলাদেশে গণহত্যাকারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে প্রতিষ্ঠিত রাজনৈতিক বয়ান অবিলম্বে বাতিল করতে হবে। সেইসঙ্গে চব্বিশের ছাত্র-নাগরিক গণঅভ্যুত্থানের পরও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের যে বা যারা পাঠ্যপুস্তক পরিমার্জনের নামে আওয়ামী বয়ানকে প্রচারে জড়িত, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট ব্যবস্থা নিতে হবে।

পাঠ্যপুস্তকে আওয়ামী বয়ান নিয়ে সংবাদমাধ্যমের বিভিন্ন তথ্য তুলে ধরে তারা বলেন, নবম-দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা শীর্ষক সপ্তম অধ্যায়ে গণহত্যাকারী ও বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসকারী আওয়ামী লীগকে দেশের সবচেয়ে বৃহত্তম দল হিসেবে চিত্রায়িত করা হয়েছে।

বইটির একই অধ্যায়ে বিএনপি সম্পর্কেও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতির পরিবর্তে সাবেক সেনাপ্রধান উল্লেখ করে জিয়াউর রহমানের শাসনামলকে সামরিক শাসনামল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। বিতর্কের মুখে অনলাইন ভার্সনে এই বিষয়ে পরিবর্তন আনা হলেও অনেক মুদ্রিত বইয়ে আওয়ামী বয়ান বহাল রয়ে গেছে।

তারা বলেন, আমরা আরও লক্ষ্য করেছি, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া ও চব্বিশের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট অল্প বিষয় যুক্ত করা হয়েছে।

নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে আমাদের নতুন গৌরবগাথা অধ্যায়ে উল্লেখ করা হয়েছে- পতন অত্যাসন্ন টের পেয়ে স্বৈরাচারী সরকার প্রধান পালিয়ে যান দেশ ছেড়ে। অভাবনীয় এক গণঅভ্যুত্থান দেখে সারা দুনিয়ার মানুষ। এখানে শেখ হাসিনা কিংবা তার দল আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয়নি।

তারা আরও বলেন, আমরা আরও লক্ষ্য করেছি, নবম-দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ শীর্ষক ত্রয়োদশ অধ্যায়ে শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারসহ নানা বিষয়ে আওয়ামী লীগকে নানাভাবে গ্লোরিফাই করা হয়েছে।

একই পাঠ্যবইয়ের প্রাচীন বাংলার ইতিহাস শীর্ষক চতুর্থ অধ্যায়ে বখতিয়ার খিলজিকে একজন ভাগ্যান্বেষী যোদ্ধা বলে উল্লেখ করে ইতিহাস বিকৃত করা হয়েছে।

শুধু তাই নয়, তৃতীয় থেকে নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় গ্রন্থে স্বাধীনতা ঘোষণার প্রকৃত ইতিহাস তুলে ধরা হলেও শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের বিশাল ছবিসহ উপস্থাপন করে প্রকারান্তরে আওয়ামী বয়ানকে সুস্পষ্টভাবে গ্লোরিফাই করার চেষ্টা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠ্যবইয়ে আমাদের চার নেতা নামে নতুন একটি অধ্যায় যুক্ত করে শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে।

তারা বলেন, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই তবে এই অধ্যায়ে স্বাধীনতার ঘোষক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংক্ষিপ্ত বিবরণও অন্তর্ভুক্ত করা যেতো।

শিক্ষক সমাজের এই দুই নেতা আরও বলেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, আগে থেকে সমাধান করা উপজাতি-ক্ষুদ্র নৃগোষ্ঠী-আদিবাসী সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত থাকার পরও নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী শব্দযুক্ত একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। এর ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতির পুরো দায়ভার জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি সংশ্লিষ্টদের।

তারা বলেন, সার্বিক বিষয় বিশ্লেষণ শেষে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ, বিএনপি সম্পর্কে তথ্য যথাযথভাবে পরিবেশিত হয়নি। একইসঙ্গে ২০২৪ সালের ছাত্র-নাগরিক অভ্যুত্থানের প্রকৃত ইতিহাসও যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। অপরদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বাকশালের ইতিহাস, গণতন্ত্র ধ্বংসের ইতিহাস, গণহত্যার ইতিহাস তুলে ধরার পরিবর্তে সুস্পষ্টভাবে আওয়ামী বয়ানকে গ্লোরিফাই করা হয়েছে।

ইউট্যাবের প্রেসিডেন্ট ও মহাসচিব বলেন, আমরা উৎকণ্ঠার সঙ্গে জানাচ্ছি, জানুয়ারি মাস প্রায় শেষ হয়ে এলেও এখনো অনেক শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। আগামী মার্চ কিংবা এপ্রিলেও শিক্ষার্থীরা সব বই হাতে পাবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ব্যর্থতার পেছনে এনসিটিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ একটি শক্তিশালী চক্র জড়িত রয়েছে।

বিবৃতিতে তারা বলেন, সরকারকে বিব্রত করতে এবং কোমলমতি শিক্ষার্থীদের সরকারের বিরুদ্ধে মুখোমুখি করাতে তারা এই অপচেষ্টা চালিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ, বিএনপি, ছাত্র-নাগরিক অভ্যুত্থান পাঠ্যপুস্তকে যথাযথভাবে উপস্থাপনে অবিলম্বে উদ্যোগ নিতে হবে।

তাদের দাবি, সুস্পষ্টভাবে আওয়ামী যেসব বয়ানকে উপস্থাপন করা হয়েছে, তা বাতিল করে আওয়ামী লীগের বাকশালের ইতিহাস, গণতন্ত্র ধ্বংসের ইতিহাস, গণহত্যার ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

শিক্ষক সমাজের এই দুই নেতা বলেন, আমরা আরও সুস্পষ্টভাবে বলতে চাই, পাঠ্যপুস্তকে আওয়ামী বয়ান সন্নিবেশন করে ইতিহাসকে বিকৃত করার সঙ্গে জড়িত এবং বিগত দেড় দশক ধরে আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষে ভূমিকা পালনকারী এনসিটিবিতে কর্মরত দোসরদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে পাঠ্যপুস্তক বিতরণে ব্যর্থতা ও দুর্নীতির সঙ্গে জড়িত এনসিটিবি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

আমার বার্তা/এমই

এসএসসির প্রথম দিনে সারাদেশে ৬ বহিষ্কার ও সাড়ে ২৫ হাজার অনুপস্থিত

দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন

‘এসএসসিতে প্রশ্নফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণে থাকবে’

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশ্নপত্র

এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী সাড়ে ১৮ লাখের বেশি

দেশজুড়ে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, মানতে হবে ১৪ নির্দেশনা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউপি চেয়ারম্যান কে অবরুদ্ধ

সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

বনানীতে ডিএনসির অভিযানে ৪ কেজি শিশা জব্দ, পালাল মালিকপক্ষ

আ.লীগ থেকেও এমপি হতে চেয়েছিলেন বিএনপির মনোনয়ন পাওয়া সুবর্ণা ঠাকুর

দেড় মাসের শিশু সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি: সংসদে প্রতিমন্ত্রী

বিএনপির আমলে ব্যাংক-শেয়ারবাজার লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি: অর্থমন্ত্রী

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গুটিকয়েক ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার

কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

এসএসসির প্রথম দিনে সারাদেশে ৬ বহিষ্কার ও সাড়ে ২৫ হাজার অনুপস্থিত

সংকটে থাকা উৎপাদনশীল খাতের জন্য আলাদা কর্মপরিকল্পনা: অর্থমন্ত্রী

আর্থিক খাত সংস্কারে উদ্যোগ নিচ্ছে সরকার, মার্চে কমেছে মূল্যস্ফীতি: অর্থমন্ত্রী

ডিএসইর সক্ষমতা জানতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কার্যালয় পরিদর্শন

সৌদি থেকে এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে ‘এমটি নিনেমিয়া’

স্ত্রীর নির্বাচিত হওয়ার সমালোচনার প্রতিক্রিয়ায় যা বললেন জিল্লুর রহমান

বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

ঋণখেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী