ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের ক্লাস শুরু ২৩ নভেম্বর

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ১৭:৪৬
আপডেট  : ১৮ নভেম্বর ২০২৫, ১৭:৫৩

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-এর ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ২৩ নভেম্বর।

গত ১১ নভেম্বর ভর্তি, রেজিস্ট্রেশন ও পাঠদান-সংক্রান্ত করণীয় নির্ধারণে অন্তর্বর্তী প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সভায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ও অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য অপারেশন ম্যানুয়েলও অনুমোদন করা হয়েছে। সেই ম্যানুয়েল অনুসারে ভর্তি কার্যক্রম শেষ করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ আগামী ২৩ নভেম্বর ঠিক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ঢাকা মহানগরের ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। মানসম্মত শিক্ষা, সময় মতো পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা বিবেচনায় নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে।

এতে আরও বলা হয়েছে, ব্যক্তিগত ধারণা, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি বা পারস্পরিক দ্বন্দ্বের সৃষ্টি না করে সবাই দায়িত্বশীল আচরণ করবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা জীবন এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্যও বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

আমার বার্তা/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু