ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জানুয়ারিতে শিক্ষকদের বদলি চালু হওয়ার কথা থাকলেও সেই সময় আরও পেছানো হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে ডিসেম্বরের প্রথমার্ধে। এ সময়ের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করা সম্ভব নয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর বদলিসহ অন্যান্য কাজ করা সম্ভব হবে না। ফলে জানুয়ারি মাসে শিক্ষকরা বদলিও হতে পারবেন না।

সূত্রের তথ্য অনুযায়ী, বেসরকারি শিক্ষকরা নির্বাচনের সময় নানা দায়িত্ব পালন করে থাকেন। ফলে নির্বাচনের ওই সময়টার মধ্যে শিক্ষকদের বদলি করাটাও কঠিন হয়ে পড়বে। এ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনের পর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর বিষয়ে চিন্তাভাবনা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, বদলির সফটওয়্যার এখনো তৈরি হয়নি, সফটওয়্যার তৈরির পর বদলি কবে চালু করা যাবে সে বিষয়ে নির্দিষ্টভাবে বলা সম্ভব হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আরেক কর্মকর্তা বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনের কারণে ২০২৬ সালের জানুয়ারি মাসে শিক্ষকদের বদলি চালু করা সম্ভব হবে না। নির্বাচনের পর বদলি কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে। মার্চ মাস থেকে শিক্ষকরা বদলি হতে পারবেন বলে আশা করা যায়।

জানা গেছে, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার। তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দ্বিতীয় দফায় ইনডেক্সধারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। সব বাধা উৎরে টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরি এবং এনটিআরসিএর সনদে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চালুর নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পেছানো হচ্ছে বদলি কার্যক্রম। ফলে এ বদলি নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হলো। ফলে শিক্ষকদের অপেক্ষার প্রহর বাড়ল।

আমার বার্তা/এল/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু