ই-পেপার রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবির প্রথম পর্বের পরীক্ষার রুটিন প্রকাশ

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৫, ১০:৪৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের এলএলবি (স্নাতক সম্মান) প্রথম পর্বের পরীক্ষার রুটিন (সময়সূচি) প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস থেকে প্রকাশিত রুটিনে জানানো হয়েছে, আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত চলবে। আর প্রতিদিনের পরীক্ষা সকাল ৯টায় শুরু হবে।

সময়সূচি অনুযায়ী-২৮ নভেম্বর আইন দর্শন (কোড: ৫০১), ৫ ডিসেম্বর চুক্তি ও দায়বদ্ধতা আইন (কোড: ৫০২), ১২ ডিসেম্বর মুসলিম আইন (কোড: ৫০৩), ১৯ ডিসেম্বর ইকুইটি, ট্রাস্ট, সুনির্দিষ্ট প্রতিকার ও হিন্দু আইন (কোড: ২০৮), ২৬ ডিসেম্বর বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাংবিধানিক আইন (কোড: ৮০০), ২ জানুয়ারি বাংলাদেশের শ্রম আইন (কোড: ৫০৬) এবং ৯ জানুয়ারি কর আইন (কোড: ৫০৭) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষা শুরুর চার-পাঁচ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে রোল নম্বরের বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকেই পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। একইসঙ্গে প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে পরীক্ষা শুরুর আগেই সংশোধন করে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও, প্রত্যেক পরীক্ষার্থীকে ৭০০ টাকা কেন্দ্র ফি দিতে হবে, যার মধ্যে কেন্দ্র পাবে ৬০০ টাকা এবং সংশ্লিষ্ট কলেজ পাবে ১০০ টাকা। পরীক্ষা শুরুর দুই-তিন দিন আগে রোল বিবরণীর একটি কপি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি যেকোনো সময় পরিবর্তন করতে পারবে।

আমার বার্তা/এল/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু