ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সাত কলেজ শিক্ষকদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৫, ১৩:৫৫

প্রস্তাবিত ‌‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ভর্তি নিশ্চিতকরণ ও শ্রেণি কার্যক্রম শুরুর নির্দেশনাকে ‘আইনসিদ্ধ নয়’ উল্লেখ করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা এ কর্মবিরতি করছেন। এতে কলেজগুলোতে সব ধরনের ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজসহ অন্যান্য ক্যাম্পাসে খোঁজ নিয়ে জানা যায়, কলেজগুলোর কোনো বিভাগেই ক্লাস হয়নি। কোথাও শিক্ষার্থী এলেও শিক্ষক না আসায় ক্লাস হয়নি। আবার কোথাও শ্রেণিকক্ষই তালাবদ্ধ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও অন্যান্য দিনের তুলনায় অনেক কম।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের ঢাকা কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. দিলুর রহমান বলেন, কেন্দ্রীয়ভাবে কর্মসূচি এখনও প্রত্যাহার করা হয়নি। আমরা কোনো নির্দেশনাও পাইনি। মন্ত্রণালয়ের ক্লাসে ফেরার আহ্বান আমাদের নেতারা পর্যালোচনা করেছেন। তবে কর্মসূচি স্থগিত করার মতো কোনো নির্দেশনা কেন্দ্র থেকে আসেনি। তাই কর্মসূচি আগের মতোই চলছে।

গত ১৭ নভেম্বর ঢাকা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জরুরি সভা থেকে ১৮, ১৯ ও ২০ নভেম্বর তিনদিনের পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা। অভিযোগ করা হয়, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত উপেক্ষা করে অন্তর্বর্তী প্রশাসক ভর্তি ও শ্রেণিকার্যক্রম সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। ‘অসঙ্গত ও আইনবহির্ভূত’ সিদ্ধান্তের কারণে নতুন জটিলতার সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষকরা। একইসঙ্গে সংশ্লিষ্ট অন্তর্বর্তী প্রশাসকের তিন কার্যদিবসের মধ্যে পদত্যাগ দাবি করা হয়।

শিক্ষক নেতাদের অভিযোগ, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ এখনও চূড়ান্ত হয়নি। এর আগে ভর্তি নিশ্চায়ন বা শ্রেণিকার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হলে তা আইনি জটিলতা তৈরি করবে। সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকদের ওই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো অ্যাকাডেমিক কাজে যুক্ত হওয়ার বিধিবদ্ধ সুযোগ নেই। তাই এ সিদ্ধান্তকে তারা ‘অপ্রযোজ্য ও বাস্তববিবর্জিত’ বলে অভিহিত করেন।

এদিকে, কর্মবিরতির কারণে সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারছেন না। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে ঘুরেও কোনো ধরনের সেবা পাচ্ছেন না। এতে ভোগান্তি বাড়ছে।

ঢাকা কলেজের নবাগত শিক্ষার্থী রিয়াদ হাসান বলেন, দুইদিন ধরে কলেজে আসছি। কাউন্টারে গিয়ে জানা যাচ্ছে, ভর্তি সংক্রান্ত সব কাজ বন্ধ। আবার অনলাইনে ভর্তির নোটিশ দেওয়া আছে। এখন কী করবো কিছুই বুঝতে পারছি না।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ও পিএইচপি এর মধ্যে সমঝোতা স্মারক

মালয়েশিয়ার স্বনামধন্য ইউসিএসআই (UCSI) বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পিএইচপি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি মোটরস লিমিটেডের

ভিসি ভবন ঘেরাওয়ের ঘোষণা আস-সুন্নাহ হলের শিক্ষার্থীদের

বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্তসমূহের সংশোধন ও পুনর্বিন্যাস-সহ ৩ দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

সরকারি স্কুলের মেধাতালিকায় ১০৭৫২১ জন, বেসরকারিতে প্রায় ২ লাখ

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারির ফল প্রকাশ করা

ভর্তিতে স্কুল পায়নি সাড়ে ৭ লাখ শিক্ষার্থী, শূন্য থাকছে পৌনে ৯ লাখে আসন

এদিকে, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট শূন্য আসন ছিল ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। সেখানে ফাঁকাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত