ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

পোষ্য কোটা বাতিলের দাবির মধ্যেই অনুষ্ঠিত হল ঢাবি ভর্তি পরীক্ষা

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৩ জন শিক্ষার্থী। প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের কণ্ঠে। আর আদালতের নির্দেশনা অনুযায়ী পোষ্য কোটার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

উচ্চ মাধ্যমিক শেষে উচ্চ শিক্ষার স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে শনিবার (৬ ডিসেম্বর) ঢাবি ক্যাম্পাসে নামে শিক্ষার্থীর ঢল। বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা চলে পরীক্ষা।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় পরীক্ষা। মোট এক হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৩ জন ভর্তিচ্ছু।

পরীক্ষা শেষে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ভর্তিচ্ছুরা। এক শিক্ষার্থী বলেন, লিখিত ও এমসিকিউ দুটোরই কঠিন প্রশ্ন এসেছে।

আরেক শিক্ষার্থী বলেন, আমি কখনো ভাবিনি পরীক্ষা এতোটা সহজ হবে। ইংরেজি ও বাংলা ঠিক ছিল।

এদিকে, পরীক্ষা চলাকালে ব্যবসায় শিক্ষা অনুষদের কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য ও প্রক্টর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পোষ্য কোটা নিয়ে আদালত যে নির্দেশনা দেবে তার আলোকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সবাই মেধার পক্ষে। এই পোষ্য কোটার বিষয়টি নিয়ে আদালতে মামলা আছে। আদালতের যেকোনো নির্দেশনা শিরধার্য।

১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আমার বার্তা/এল/এমই

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

নতুন বাংলাদেশ গঠনে দেশের শিক্ষক সমাজকে সর্বোচ্চ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং

৭ কলেজ মীমাংসিত বিষয়, দায়িত্ব হস্তান্তর হওয়া পর্যন্ত থাকছেন ঢাবি ভিসি

সাত কলেজ মীমাংসিত বিষয়। এটাতে সবাই সম্মতি দিয়েছেন। শিক্ষাঙ্গণ নিয়ে কোনো কিছু হুটহাট হাত দেবেন

সারাদেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের তালিকা প্রকাশ করল অধিদপ্তর

সারাদেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও

১০০ নম্বরের পরীক্ষায় বাছাই হবে প্রতিষ্ঠান প্রধান, পড়েছে ৮০ হাজার আবেদন

১০০ নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে প্রার্থী বাছাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী