ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করবে সরকার

আমার বার্তা অনলাইন:
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯

ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার যেখানে বাংলাদেশ এবং চায়নার যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় থাকা বিপুল সম্পদ কাজে লাগাতে শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিতে হবে। ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিকে কেন্দ্র করে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ, সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে আয়োজিত দ্বিতীয় চায়না বাংলাদেশ প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি।

বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি গুরুত্বপূর্ণ একটি খাত হতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বড় সম্পদ বিশাল জনগোষ্ঠী। এই জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের পাশাপাশি সমুদ্রসম্পদের সম্ভাবনাও কাজে লাগাতে হবে। বাংলাদেশের সমুদ্রসীমায় ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল রয়েছে। এই বিশাল সামুদ্রিক অঞ্চলের সম্পদ ও সম্ভাবনা নিয়ে শিক্ষা ও গবেষণা আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, সুনীল অর্থনীতি নিয়ে চীনের গবেষক ও অধ্যাপকেরাও কাজ করছেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে জ্ঞান ও গবেষণা বিনিময়ের সুযোগ রয়েছে। সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনাতেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) খাতে বিনিয়োগ বাড়িয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। সম্প্রতি চীন সফরে দেশটির শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তৈরি হওয়া সংযোগ দেখেছেন বলেও জানান তিনি। এ অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও শক্তিশালী করা সম্ভব। সুনীল অর্থনীতি, শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ তার ভবিষ্যৎ সম্ভাবনাগুলো আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারে।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ চীনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে নির্বাচিত শিক্ষার্থীদের

কলেজে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬

শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণ শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, ন্যানোটেকনোলজি ও আধুনিক

প্রথম ধাপ: রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার পর প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করবে সরকার

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

অপ্রতিম হত্যা: চার আসামির মধ্যে দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে

ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দাবদাহে পোশাক শ্রমিকদের সুরক্ষায় শীতলীকরণ ব্যবস্থা, লাভজনক হবে ৪ বছরেই: গবেষণা

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদগুলোকে বরাদ্দ ১১৯ কোটি টাকা

‘নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা’, এমপিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা