ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ভালোবাসার মানুষকে নিয়ে দুনিয়া জয় করা যায়: পরীমণি

আমার বার্তা অনলাইন:
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৫
আপডেট  : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৬

ভালোবাসা দিবসের শেষলগ্নে নিজের ও ভক্তদের উদ্দেশে সহজ-সরল বার্তা নিয়ে হাজির হলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই নায়িকা বলেন, ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে হয় না। বরং প্রিয় মানুষটাকে সঙ্গে নিয়ে দুনিয়া জয় করা যায়।

পরীমণি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক, শাহরুখ খান বা স্বয়ং বিল গেটস, সবাই তার প্রানের মানুষটিকে নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে।’

‘পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে নিজের নাম হোক। কিন্তু সেটা কখনো রিভেঞ্জের পথ ধরে নয়! অন্তত যাকে তুমি ভালোবাসে, নিজের বলে জানো, সেই ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়...’।

পরীমণির সেই স্ট্যাটাসের সঙ্গে ভক্তরাও একমত পোষণ করেছেন। কেউ লিখেছেন, খুব সুন্দর পোস্ট দিয়েছেন অভিনেত্রী। কারো মন্তব্য, পরীমণির হাতের লেখাও ভালো।

এর আগে সম্প্রতি বিবিসি বাংলায় এক অডিও বার্তায় অনিরাপদ বোধ করছি দাবি করে পরীমণি বলেন, ‘অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শো-রুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা যে কোনো অনুষ্ঠান সেটা তো আমার কাজ।’

এ অভিনেত্রী দাবি করে বলেন, ‘আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাঁধা আসবে। আমরা স্বাধীনভাবে নিজেদের কাজটা করতে চাই।’

প্রসঙ্গত, সম্প্রতি নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো রূপালি পর্দা জুটি বাধছে এই দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে।

আমার বার্তা/এমই

ঘনিষ্ঠ দৃশ্যের গুঞ্জন উড়িয়ে মেজাজ হারালেন কিয়ারা

দক্ষিণী সুপারস্টার যশের মহাকাব্যিক প্রজেক্ট ‘টক্সিক’-কে ঘিরে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই এক গুঞ্জনে

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে নতুন বিতর্ক: অভিনয় না করেও সিনেমার নায়িকা জেবা জান্নাত

বিতর্ক বেড়েই চলেছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে। মুক্তির ঘোষণার পর চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ

বিয়ে ও সন্তান নিয়ে ভক্তের প্রশ্নে ক্ষোভ প্রকাশ প্রভার

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে তিনি প্রবাস জীবনে ব্যস্ত থাকলেও

ছেলে-মেয়েকে নিয়ে ফুরফুরে মেজাজে পরীমণি

ঢালিউডের গ্ল্যামার গার্ল এবং জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও, বাস্তব জীবনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখব: মন্ত্রী দীপেন দেওয়ান

পাইকারিতে ১৭ থেকে ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং-নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার