ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

ধর্ষণের প্রতিবাদ করা অনেকেই আমাকে শোয়ার প্রস্তাব দিয়েছে

আমার বার্তা অনলাইন:
১৫ মার্চ ২০২৫, ১৬:২৮
আপডেট  : ১৫ মার্চ ২০২৫, ১৭:৩৩

নারীদের ওপর নির্যাতন, ধর্ষণের ঘটনায় উত্তাল সারাদেশ। বিশেষ করে ছোট্ট শিশু আছিয়ার মৃত্যুর পর অনলাইন-অফলাইনসহ সকল প্লাটফর্মেই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে।

সাধারণ মানুষ যেমন ধর্ষকদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, শোবিজাঙ্গনের তারকারাও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন।

তেমনই এক উদ্বেগের কথাই শোনা গেল অভিনেত্রী জিনাত শানু স্বাগতার কণ্ঠে। অভিনেত্রী জানালেন, তার পরিচিতি এমন অনেকেই ধর্ষকের বিচার চাইছেন, যারা নিজেরাই কাজের বিনিময়ে তাকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।

শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে স্বাগতা লিখেছেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?’

অভিনেত্রীর সেই পোস্টে একজন লিখেছেন, ‘তারা তোমার অনুমতি চেয়েছে, জোর জবরদস্তি করেনি ইচ্ছার বিরুদ্ধে। তোমার যেমন ‘না’ বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন কাজে ‘না’ নেওয়ার স্বাধীনতা আছে।’

সেই মন্তব্যের জবাবে স্বাগতা লিখেছেন, ‘এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা। যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। টেকনিকালি ধর্ষণ, যদি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে...।’

তবে কারা কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিল, তাদের নাম ফাঁস করেননি এই অভিনেত্রী।

আমার বার্তা/এমই

কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে। স্বামী পিটার

নায়িকা প্রিয় মনির ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন

অভিনেত্রী ভাবনার ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন

প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ