ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে : শুভশ্রী গাঙ্গুলী

আমার বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৫, ১৩:০৩

ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি সম্প্রতি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির অভিনেতাদের নাম ঘোষণা করেছে। এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে। এ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন সৃজিত-শুভশ্রী।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রীর নাম ঘোষণার পর নেটিজেনরা রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনীর চরিত্রটির সঙ্গে তুলনা করতে শুরু করেন।

এ বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে শুভশ্রী গাঙ্গুলী বলেন, ‘আমি যদি সব তুলনাতে কান দিই তবে কাজ করব কখন? কাজটাই আমার কাছে শেষ কথা। শুধু এইটুকুই বলব, আমি চাই বিনোদিনী বনাম বিনোদিনী তুলনাটা এই মুহূর্তে বন্ধ হোক।’

তার কথায়, ‘রুক্মিণী আমার থেকে অনেক জুনিয়র। ও নিশ্চয়ই ভীষণ মন দিয়ে কাজটা করেছে। যদিও আমার দেখা হয়নি। কিন্তু একজন শিল্পী হিসেবে আমি অন্য শিল্পীকে সম্মান করি। এবার এই তুলনা বন্ধ হোক।’

নতুন ছবির শুটিং শুরু হবে চলতি বছরের জুন মাসে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সত্যি আমাদের কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে। ‘চতুষ্কোণ’-এ কাজ করার কথা ছিল, হলো না। এমনকি ‘দশম অবতার’-এও কাজের কথা হলেও হয়ে ওঠেনি।’

শেষে বলেন, ‘অবশেষে আমরা যে একসঙ্গে কাজ করছি, এটাই দারুণ ব্যাপার।’ নিজেকে যে কোনও চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতিতে কোনও কমতি রাখেন না অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হবে না।

আমার বার্তা/জেএইচ

আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর

ভুয়া অ্যাকাউন্ট মুছতেই বিপাকে বিশ্বখ্যাত তারকারা

ইনস্টাগ্রাম থেকে ভুয়া অ্যাকাউন্ট ও ‘বট’ সরিয়ে ফেলার প্রক্রিয়ায় বড় ধাক্কা খেয়েছেন বিশ্বখ্যাত তারকারা। মেটার

কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে। স্বামী পিটার

নায়িকা প্রিয় মনির ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

ইরানে হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার

৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি