ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার দূত হলেন নওশাবা

আমার বার্তা অনলাইন:
১৯ মার্চ ২০২৫, ১৫:৩৫

দেশের নানান ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। শুধু তাই নয়, পশু-প্রাণীদের প্রতিও সহানুভূতিশীল তিনি। তারই অংশ হিসেবে সবশেষ রাজধানীর মোহাম্মদপুরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুর হত্যা করার ঘটনাতেও সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। নতুন খবর হলো, প্রাণিকল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা তৈরিতে সক্রিয় একটি প্রাণী সংরক্ষণ সংস্থার দূত হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

সোমবার (১৭ মার্চ) ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের (ডিইএসসিএফ) এর ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

সেখানে বলা হয়, ‘অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা আহমেদ আমাদের সংস্থার সঙ্গে ‘অ্যাম্বাসেডর ফর ওয়াইল্ডলাইফ’ হিসেবে যুক্ত হয়েছেন। প্রাণিকল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে তার সংবেদনশীলতা সবারই জানা।’

ফেসবুক পেজটিতে আরও বলা হয়, ‘এই যাত্রায় আমরা তার সঙ্গে সম্মিলিতভাবে প্রকৃতি ও মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার জন্য কাজ করব। তার হাত ধরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব বন্যপ্রাণীর প্রতি ইতিবাচকতার ধারণা।’

এ প্রসঙ্গে কাজী নওশাবা আহমেদ গণমাধ্যমকে বলেন, যে কোনো প্রাণের প্রতি আমার সহমর্মিতা আছে। ডিইএসসিএফ বন্যপ্রাণী নিয়ে কাজ করে বলে আমি ওদের সঙ্গে যুক্ত হয়েছি। শৈশব থেকেই আমি প্রাণের প্রতি সদয়। এখনও দেখা যাচ্ছে, কত বন্যহাতি মারা যাচ্ছে, হাতিদের ওপর অত্যাচার করা হচ্ছে, অকারণে মানুষ সাপ মেরে ফেলছে, এসব আমাকে পীড়া দেয়।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় এসব বিষয়ে আমি আওয়াজ তুলেছি। প্রাণীর জীবন রক্ষা করতে মানুষের মধ্যে আমি সচেতনতা ছড়িয়ে দিতে চাই। সংস্থাটি অনেক দিন ধরে আমাকে অনুসরণ করতো। তারা আমাকে তাদের সঙ্গে কাজ করার আহ্বান জানালে আমি সাড়া দিয়েছি। আশা করি সামনে আরও ভালো কাজ করব।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ শিল্পীকল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সবশেষ নুহাশ হুমায়ুনের ওয়েব সিরিজ ‘২ষ’-এর নতুন পর্ব ‘অন্তরা’য় দেখা গেছে তাকে।

আমার বার্তা/এমই

ফিল্ম আর্কাইভে বসছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন

দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করতে আগামী ১৬ মে (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয়

আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর

ভুয়া অ্যাকাউন্ট মুছতেই বিপাকে বিশ্বখ্যাত তারকারা

ইনস্টাগ্রাম থেকে ভুয়া অ্যাকাউন্ট ও ‘বট’ সরিয়ে ফেলার প্রক্রিয়ায় বড় ধাক্কা খেয়েছেন বিশ্বখ্যাত তারকারা। মেটার

কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে। স্বামী পিটার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের