ই-পেপার রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাত্র ১৫ বছর বয়সে এমি জয় অভিনেতার

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। স্থানীয় সময় গত রোববার পিকক থিয়েটারে বসে এই আসর। টেলিভিশন শিল্পীদের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজনে ইতিহাস গড়লেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। মাত্র ১৫ বছর বয়সে এমি জয় করে তিনি হয়ে গেলেন এ আসরের সবচেয়ে কনিষ্ঠ বিজয়ী।

নেটফ্লিক্সের আলোচিত মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবেই এ সম্মান পেয়েছেন তিনি। জানা যায়, সিরিজটির চারটি পর্বের শুটিং হয়েছিল যখন ওয়েনের বয়স ছিল মাত্র ১৪। ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্ম নেওয়া এই কিশোর সেই বয়সেই আন্তর্জাতিক অভিনয়জগতে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন।

পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে ওয়েন কুপার বলেন, ‘এটা শুধু আমার জন্য নয়, আমার পরিবার আর আপনজনদের জন্যও অনেক বড় ব্যাপার। আমি কখনও ভাবিনি আমেরিকায় এসে অভিনয় করব। তিন বছর আগেও আমি কিছুই ছিলাম না, আর এখন এই মঞ্চে দাঁড়িয়ে আছি, এটা স্বপ্নের মতো।’

অ্যাডোলেসেন্স সিরিজটির কাহিনি ঘিরে রয়েছে এক কিশোরীর ছুরিকাঘাতের ঘটনা এবং সন্দেহভাজন হিসেবে ১৩ বছর বয়সী এক ছেলের গ্রেপ্তার। সিরিজটি দেখিয়েছে, কীভাবে সামাজিক মাধ্যমে কিশোরদের মধ্যে নারী বিদ্বেষের বীজ বপন করছে। সমালোচকদের মতে, এর নির্মাণশৈলী ও বিষয়বস্তু দুটোই সময়োপযোগী ও সাহসী।

ওয়েন কুপারের পাশাপাশি অ্যাডোলেসেন্স থেকে আরও পুরস্কার এসেছে। সিরিজটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন স্টিফেন গ্রাহাম। অন্যদিকে, সেভরেন্স সিরিজের তারকা ট্রামেল টিলম্যান ও ব্রিট লোয়ার পেয়েছেন বড় দুটি সম্মাননা। এ ছাড়া দ্য পিট ও দ্য স্টুডিও এ বছরের শুরুতেই বিজয়ী হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু