ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন অভিনেতা ইয়াশ

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৫, ১১:৩১

ধর্মীয় কারণে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হলেন অভিনেতা ইয়াশ রোহান। শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীর উপলক্ষে একটি ছবি পোস্ট করলে নীচু মানসিকতার নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে বিজয়া দশমী উদ্‌যাপনের পর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ইয়াশ। ছবিতে দেখা যায়, সাদা পাঞ্জাবী পরে কপালে লাল তিলক দিয়ে দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে আছেন অভিনেতা। ক্যাপশনে ইয়াশ লেখেন, শুভ বিজয়া।

এমন পোস্টের পরই সমালোচনা আর কটাক্ষের ঝড়ে পড়েন অভিনেতা। নেটিজেনদের অনেকে জানান, তার অভিনয় এখন থেকে দেখবেন তারা। অনেকে অকথ্য ভাষায় ধর্ম নিয়ে কটাক্ষ করেন অভিনেতাকে।

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি। এরপর ইয়াশের পাশে দাঁড়ান বিনোদন অঙ্গনের সহকর্মী ও ভক্তরা।ইয়াশকে সমর্থন করে এক নেটিজেন লেখেন, ‘ধর্মীয় কারণে কোনো শিল্পীকে আক্রমণ করা দুঃখজনক।’

আরেকজন নেটিজেন লেখেন, ‘কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ। আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে, তা ভেবে কষ্ট লাগে। মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর মানবিকতার ভিত্তিতে বিচার করা উচিত।’

নেটিজেনদের নীচু এমন মানসিকতায় বিরক্ত হয়েছেন তারকারাও। ইয়াশের পাশে দাঁড়িয়ে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন একাধিক তারকারা।

অভিনেত্রী মেহজাবীন লেখেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ, সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’

অভিনেত্রী মেহের আফরোজ শাওন নিজের ফেসবুক টাইমলাইনে ইয়াশের পোস্টে করা কটাক্ষে ভরা মন্তব্যগুলোর স্ক্রিনশট তুলে ধরে ক্যাপশনে লেখেন, সম্প্রীতির বাংলাদেশ!

অভিনেতা আরশ খান লিখেছেন, ‘ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম অভিনেতাদের একজন। যার অভিনয়, ব্যক্তিত্ব উভয়ই আমার প্রিয়। অভিনেতা ইয়াশকে তার ধর্ম বা সে কোন অঞ্চলের মানুষ, তা রিপ্রেজেন্ট করে না। বরং নিজের শৈল্পিক গুণাবলি দিয়ে সে এ দেশের মানুষকে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার, দেশ সবার।’

প্রসঙ্গত, অভিনেতা ইয়াশ রোহান বিনোদন জগতের সুপরিচিত অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর দ্বিতীয় সন্তান। তিনি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউড পা রাখেন। সিনেমার পাশাপাশি নাটক, মডেলিং, ওয়েব সিরিজে কাজ করে প্রশংসা কুড়াচ্ছেন জনপ্রিয় এ অভিনেতা।

আমার বার্তা/এল/এমই

ফারুকীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, কাঁদতে কাঁদতে লাইভে অরুণা বিশ্বাস

দেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী অরুণা বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সাবেক সংস্কৃতিবিষয়ক

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

ললিউডের অন্যতম চর্চিত তারজা জুটি হানিয়া আমির ও আসিম আজহার। একসময়ের তুমুল প্রেম, এরপর তিক্ত

আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি: তানজিকা

অভিনেত্রী তানজিকা আমিন। ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই একটু অন্তরালে থাকতে পছন্দ করেন

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সেলুলয়েডে তুলে ধরতে সরকারি উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে দুটি স্বল্পদৈর্ঘ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিক ম্যানেজে ডিআইজি তৌহিদুলের দৌড়ঝাঁপ, মুখ খুলছেন ভুক্তভোগীরা

মুখোমুখি আন্ডার ওয়ার্ল্ডের দুই ডন ক্যাপ্টেন ইমন ও পিচ্চি হেলাল

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি

গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী

এখন অযথা তর্ক-বিতর্ক এফোর্ট করতে পারি না: মির্জা ফখরুল

আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে : প্রধানমন্ত্রী