ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

৬০ বছর পূর্ণ করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান

আমার বার্তা অনলাইন:
০২ নভেম্বর ২০২৫, ১২:১০
আপডেট  : ০২ নভেম্বর ২০২৫, ১৫:০৫

এবারের ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খান ৬০ বছর পূর্ণ করছেন। এই বিশেষ উপলক্ষ্যে পিভিআর ইনক্স আয়োজন করেছে দুই সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। ভারতের ৩০টির বেশি শহরের ৭৫টিরও বেশি সিনেমা হলে অনুষ্ঠিত হবে উৎসবটি।

পাশাপাশি মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, যুক্তরাজ্য-ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আরও অনেক স্থানে ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উৎসবটি গতকাল ৩১ অক্টোবর শুরু হয়েছে। চলবে মধ্য নভেম্বর পর্যন্ত। এই উৎসবে প্রদর্শিত হবে শাহরুখ খানের ৭টি আইকনিক ছবি।

কাভি হাঁ কাভি না (১৯৯৪)

ক্যারিয়ারের শুরুর দিকের এই ছবিতে শাহরুখ খানকে দেখা যায় তরুণ এক প্রাণোচ্ছ্বাসে ভরপুর এক যুবকের চরিত্রে। সেই চরিত্রের নাম সুনিল। সাধারণ এক যুবকের মাধুর্য এবং অব্যক্ত ভালোবাসার গল্পে দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

দিল সে (১৯৯৮)

মনি রত্নম পরিচালিত এই রোমান্টিক ছবিতে শাহরুখের আবেগ এবং এ আর রাহমানের স্মরণীয় সংগীত দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। ছবিতে শাহরুখের সঙ্গে মনীষা কৈরালার কেমিস্টিও মন ছুঁয়ে যায়। সেইসঙ্গে এই ছবির ‘চল ছাইয়া ছাইয়া’ গানটি আজও হিন্দি সিনেমার ভুবনে সেরা একটি আইটেম সং হিসেবে স্বীকৃত।

দেবদাস (২০০২)

শাহরুখের ক্যারিয়ারে অন্যতম এক সফল সিনেমা ‘দেবদাস’। মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত অভিনয় নৈপুন্য দেখিয়েছেন তিনি। রোমান্সের কিং হিসেবে নিজেকে এই ছবিতে অনেক ধাপ এগিয়ে নিয়েছেন শাহরুখ। সঞ্জয়লীলা ভানসালির এই নান্দনিক পুনর্গঠনে শাহরুখের চরিত্র ছিল একজন ভাগ্যহীন প্রেমিকের। অভিনয়ের মুন্সিয়ানায় কিংবদন্তি দেবদাসকে আরও প্রাণবন্ত করে তুলেছিলেন শাহরুখ।

ম্যায় হুঁ না (২০০৪)

ফরাহ খান পরিচালিত এই ছবি মিশ্রিত করেছিল অ্যাকশন, ক্যাম্পাস কমেডি ও দেশপ্রেম। শাহরুখের মেজর রামের চরিত্রে দর্শকরা পেলেন রোমান্স এবং একদম পূর্ণ মাসালা বিনোদন।

ওম শান্তি ওম (২০০৭)

পুনর্জন্ম এবং বলিউড স্টারডমের মেটা-চিত্র এটি। ছবিটি দর্শকদের জন্য একটি বিশাল উৎসবের মতো। এই সিনেমা দিয়েই বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন।

চেন্নাই এক্সপ্রেস (২০১৩)

রোমান্টিক, অ্যাকশন ও কমেডির মিশ্রনে দারুণ উপভোগ্য চলচ্চিত্র ‘চেন্নাই এক্সপ্রেস’। মজায় ভরপুর সংলাপ ছবিটিকে আজও দর্শকের কাছে সতেজ করে রেখেছে। এর পরিচালক রোহিত শেঠি। চলচ্চিত্রের প্রধান চরিত্র অভিনয় করেছেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। বক্স অফিসে ছবিটি খুব ভালো ব্যবসা করেছিল।

জওয়ান (২০২৩)

সাম্প্রতিক ব্লকবাস্টার ছবিগুলোর মধ্যে অন্যতম ‘জওয়ান’। এই ছবি দিয়ে শাহরুখ যেমন বক্স অফিসে নিজের রাজত্ব ফিরে পেয়েছেন তেমনি দেখিয়েছেন অ্যাকশন হিরো হিসেবে নিজের সক্ষমতা। দ্বৈত চরিত্রের মাধ্যমে শাহরুখ খান নিজেকে নতুন যুগের অ্যাকশন অভিনেতা হিসেবেও প্রমাণ করেছে।

এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে দর্শকরা আবারও বড় পর্দায় শাহরুখ খানের ভিন্ন ভিন্ন রূপ, আবেগ ও অভিনয় ক্ষমতার সাক্ষী হবেন।

আমার বার্তা/এল/এমই

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের গুলি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ‘প্রিন্স’ সিনেমার টিজারে

এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত: পিয়া জান্নাতুল

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী

নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনীর জন্মদিন আজ (১১ মার্চ)। সুরেলা কণ্ঠ, আবেগঘন পরিবেশনা এবং

সিয়ামের সিনেমায় হলিউড অভিনেত্রী নাতালিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। জানা গেছে এটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ