ই-পেপার রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

পরিবারের সঙ্গে কাটছে মিমের বিশেষ দিন

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১৫:১৫
আপডেট  : ১০ নভেম্বর ২০২৫, ১৫:২৬

জনপ্রিয় লাক্স তারকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা সাধারণত পরিবারের সঙ্গেই দিনটি উদযাপন করেন। সে ধারাবাহিকতায় গতকাল ৯ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকেই শুরু হয়েছে নানা আয়োজন।

তিনি জানান, আজ রাজধানীর বসুন্ধরায় তার নিজের অ্যাপার্টমেন্টে পরিবার ও কাছের মানুষদের নিয়ে চলবে জন্মদিন উদযাপন। যেহেতু তিনি ‘রিমার্ক’-এর (হারলেন) ব্র্যান্ড অ্যাম্বাসাডর তাই সেই প্রতিষ্ঠানের বিশেষ অনুরোধে তিনি জন্মদিনের কোনো একটা সময়ে তাদের অফিসে যাবেন। সেখানে কাটবেন কেক।

তবে এবারের জন্মদিনে যাচ্ছেন না কোনো চ্যানেলে বা কোনো পত্রিকা অফিসে। জন্মদিনটা একেবারেই নিজের মতো করে পরিবারের ছায়াতলে থেকেই তিনি কাটাতে চান তিনি।

মিম জানান, আর কিছুদিনের মধ্যেই নতুন একটি সুখবর সবাইকে দেবেন। জন্মদিনের রেশ থাকতে থাকতেই তিনি তার নতুন এ সুখবরটি সবাইকে জানান দেবেন। সেই সময় পর্যন্ত তার ভক্ত-দর্শককে অপেক্ষায় থাকার বিশেষ অনুরোধও করেছেন মিম। কি সেই সুখবর জানতে চাইলে রহস্য করে বলেন, ‘সময় নিতে চাই।’

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। সেই সুখবরটাই মূলত গোপন রেখেছেন সারপ্রাইজ হিসেবে।

মিম অভিনীত সর্বশেষ সিনেমা রায়হান রাফির ‘পরাণ’। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ও আলোচিত সিনেমা। এরপর থেকে আর সিনেমায় তার দেখা মেলেনি।

আমার বার্তা/এল/এমই

রুপালি পর্দার মৌ খান আজ জন্মদিন

বাংলা চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী মৌ খানের জন্মদিন আজ। ১৯৯৪ সালের ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকায়

দেশের সিনেমার ইতিহাসে এমন মেকআপ আগে দেখা যায়নি: তানিয়া বৃষ্টি

ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার

যুক্তরাষ্ট্র থেকে সুখবর দিলেন মোনালিসা

একসময় নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিংয়ে ব্যস্ত সময় পার করেছেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। নাচেও ছিলেন

মেসি ভক্ত ছেলের আবদার মেটালেন শাহরুখ

ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

বারবার পাল্টাচ্ছে অবস্থান, হাদির হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

সন্ত্রাস দমনে চালু হচ্ছে ডেভিল হান্ট ফেইজ-২ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্ত, মামলা তুলে নিতে হুমকি

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি

যেকোনও মূল্যে দেশে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

২০২৬ সালে বিশ্ববাজারে সোনার দাম বাড়াতে পারে ৪,৯০০ ডলারে

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি শুরু

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা প্রকাশ