ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবীর: জয়া আহসান

আমার বার্তা অনলাইন:
১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৪
জয়া আহসান-আবীর চট্টোপাধ্যায়।

দুই বাংলার সিনেমায় অবাধে কাজ করে চলেছেন অভিনেত্রী জয়া আহসান। এপার বাংলার চেয়ে ওপার বাংলাতেই তার কাজের পরিধি বেশি। এক যুগেরও বেশি সময় ধরে কলকাতায় নিয়মিত বড় পর্দায় অভিনয় করছেন জয়া, কাজ করেছেন বহু নায়কের সঙ্গে।

তবে সবাইকে ছাড়িয়ে একজন সহশিল্পীর সঙ্গে নিজের বোঝাপড়াকে সবচেয়ে এগিয়ে রাখতে চান জয়া। তিনি হলেন কলকাতার হার্টথ্রব নায়ক আবীর চট্টোপাধ্যায়।

পরিচালক-অভিনেতা অরিন্দম শীলের হাত ধরে ২০১০ সালে ‘আবর্ত’ সিনেমার মধ্য দিয়ে জয়ার কেবল কলকাতা যাত্রাই শুরু হয়নি। চলচ্চিত্রের ক্যারিয়ারও খুলে যায় ওই কাজটির মাধ্যমে। ওই সিনেমায় জয়ার বিপরীতে দুই নায়কের একজন ছিলেন আবীর চট্টোপাধ্যায়।

সংবাদমাধ্যম ‘এই সময়’কে জয়া বলেন, ‘ইন্ডাস্ট্রিতে নানা ধরনের মানুষের সঙ্গে আমাদের কাজ করতে হয়। আবীর হল তাদের মধ্যে অন্যতম। একজন অত্যন্ত নির্ঝঞ্ঝাট মানুষ। ওর সঙ্গে আমার সবচেয়ে বেশি কাজ। আর সবচেয়ে বড় কথা হল ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবীর।’

এছাড়া কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘পুতুল নাচের ইতিকথা’সহ আরো অনেক সিনেমায় আবীর-জয়া জুটি প্রশংসা কুড়িয়েছে।

আবীরকে নিয়ে জয়া বলেন, ‘আমি কখনও দেখিনি ও কোনও আড্ডায় বা কখনও কোথাও কাউকে নিয়ে সমালোচনা করছে। কেউ কষ্ট পেতে পারে এরকম কথা আমি আবীরকে কখনও বলতে শুনিনি। তাই ওর জায়গা আমার জীবনে অনেকটা উপরে। একটু বেশিই সমালোচনাহীন মানুষ।’

কিছুদিন আগে মুক্তি পেয়েছেন জয়া-আবীর অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি। সেই সিনেমার প্রমোশনে তারা গিয়েছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। সেখানকার অভিজ্ঞতা নিয়ে জয়া বলেন, ‘আবীর ঢোকার সঙ্গে সঙ্গে সে যা হলো। আমাদের দিকে আর কে তাকাবে, আমাদের কথা কারও তখন কান দিয়ে মাথা পর্যন্ত পৌঁছাচ্ছে না। সবাই শুধু ওর দিকেই তাকিয়ে রয়েছে। মুগ্ধ নয়নে সবাই আবীরকে দেখছে। আমিও দেখছিলাম যে আহা কী অপূর্ব এই দৃশ্য। ওর জন্য অনুরাগীরা কতটা পাগল। এই ভক্তদের সামলে রাখা এবং সবটা এমন যত্নে রাখাও খুব কঠিন কাজ। আবীর খুব সুন্দর মেনটেন করে।’

জয়া মনে করেন আবীরের কাছ থেকে শেখার আছে অনেক। কারণ সংসার এবং কর্মজীবন পাশাপাশি চালিয়ে যাওয়ার মত কঠিন কাজটি আবীর করছেন খুব সুন্দরভাবে।

চলতি বছরে জয়ার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ফেরেশতে’ এবং ‘জয়া আর শারমিন’। আর কলকাতায় মুক্তি পেয়েছে ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা।

আমার বার্তা/এমই

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের গুলি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ‘প্রিন্স’ সিনেমার টিজারে

এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত: পিয়া জান্নাতুল

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী

নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনীর জন্মদিন আজ (১১ মার্চ)। সুরেলা কণ্ঠ, আবেগঘন পরিবেশনা এবং

সিয়ামের সিনেমায় হলিউড অভিনেত্রী নাতালিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। জানা গেছে এটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী