ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

সৌন্দর্য নিয়ে অন্ধ দৌড়ে উদ্বিগ্ন কেট উইন্সলেট

মোঃ আবু সাঈদ
১০ ডিসেম্বর ২০২৫, ১২:২৪

হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তারকা সংস্কৃতিতে বাড়তে থাকা প্লাস্টিক সার্জারি- নির্ভরতার তীব্র সমালোচনা করেছেন। তরুণ শিল্পীরা নিখুঁত সৌন্দর্যের খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যমের চাপে অন্ধ দৌড়ে নেমেছেন-এ প্রবণতা তাকে গভীরভাবে বিচলিত করছে বলে জানিয়েছেন টাইটানিক-খ্যাত এই অভিনেত্রী।

“চেহারা দিয়ে আত্মসম্মান মাপা ভয়ংকর”-কেট

উইন্সলেট বলেন, এখনকার অনেকেই মনে করেন বাহ্যিক সৌন্দর্যই আত্মবিশ্বাসের একমাত্র উৎস। তার মতে, মানুষ যখন শুধু নিজের মুখমণ্ডল বা গড়নকে সাজাতে ব্যস্ত থাকে, তখন তারা নিজের শরীরের প্রতি অবহেলা করে ফেলে—যা অত্যন্ত বিপজ্জনক। তিনি লক্ষ্য করেছেন, লালগালিচায় নানা ধরনের শরীরী গড়নের অভিনেত্রী থাকলেও একই সঙ্গে দেখা যায়, বহু শিল্পী ওজন কমানোর ওষুধ কিংবা দ্রুত বদলে যাওয়ার প্রসাধন সার্জারির দিকে ঝুঁকছেন।

“নিজেদের শরীরে কী ঢুকছে, তারা কি জানেন?”

কেটের মতে, প্লাস্টিক সার্জারি ও ইনজেকশন-নির্ভর এই সৌন্দর্যচর্চা কেবল তারকাদের মাঝে সীমাবদ্ধ নেই; সাধারণ নারীরাও বোটক্স বা ঠোঁট ফিলারের জন্য সঞ্চয় করছেন, যা তাকে আরও বেশি উদ্বিগ্ন করে।

তিনি বলেন, “মানুষ নিজেদের শরীরে আসলে কী ব্যবহার করছে, অনেকেই জানেই না। এটা ভয় ধরিয়ে দেয়।”

বয়স লুকাতে না চাওয়ার ঘোষণা

অভিনেত্রী জানান, বয়সের ছাপটিই তাকে সবচেয়ে বেশি স্বস্তি দেয়। তার মতে, ৭০ পার করা বহু নারীর স্বাভাবিক সৌন্দর্যই সবচেয়ে অনন্য। কিন্তু তরুণ প্রজন্ম সৌন্দর্যের প্রকৃত অর্থ বুঝতে পারছে না- এ বিষয়টি তাকে কষ্ট দেয়।

টাইটানিকের পর নিষ্ঠুর বডি-শেমিং

উইন্সলেট জানান, টাইটানিক- এর সাফল্যের পর তিনি অযাচিত সমালোচনা ও বডি-শেমিংয়ের শিকার হয়েছেন। পুরস্কার মৌসুমে এক উপস্থাপক রেড কার্পেটে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন যা একজন তরুণী শিল্পীর জন্য ছিল অত্যন্ত অপমানজনক।

কেট বলেন, তিনি সোজাসাপটা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন শুধু নিজের জন্য নয়, বরং সব নারীর পক্ষেই।

“আমি নাকি এত মোটা ছিলাম যে জ্যাক দরজায় উঠতে পারেনি” বিদ্রূপের স্মৃতি

২০২২ সালের আরেক সাক্ষাৎকারে কেট জানান, অভিনয়শিক্ষার সময়ও তাকে ‘মোটা মেয়ের চরিত্রে’ অভিনয়ের পরামর্শ দেওয়া হয়েছিল। টাইটানিক–এর পর সে চাপ আরও বেড়ে যায়।

মানুষ সিনেমার শেষ দৃশ্য নিয়েও তাকে ব্যঙ্গ করেছে “রোজ এত মোটা ছিল যে জ্যাক ভাসমান দরজায় উঠতে পারেনি।”

তিনি বলেন, এসব মন্তব্য ছিল সীমাহীন নিষ্ঠুরতা। “আমি তখন বয়সে তরুণী, শরীর পরিবর্তনের পর্যায়ে ছিলাম, অনিশ্চয়তায় ভুগতাম। মানুষ এসব বিদ্রূপ করে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছিল।”

“এটা নিছকই বুলিং”

কেট উইন্সলেট মনে করেন, সৌন্দর্য নিয়ে এই অমানবিক চাপ এবং বডি শেমিং ছিল নির্যাতনেরই এক রূপ। সমাজ আজও একই ভুল করছে, আর তাতেই তরুণীরা সৌন্দর্যের আসল মানে ভুলে যাচ্ছে।

ফিল্ম আর্কাইভে বসছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন

দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করতে আগামী ১৬ মে (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয়

আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর

ভুয়া অ্যাকাউন্ট মুছতেই বিপাকে বিশ্বখ্যাত তারকারা

ইনস্টাগ্রাম থেকে ভুয়া অ্যাকাউন্ট ও ‘বট’ সরিয়ে ফেলার প্রক্রিয়ায় বড় ধাক্কা খেয়েছেন বিশ্বখ্যাত তারকারা। মেটার

কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে। স্বামী পিটার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের