ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

রটারড্যাম উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘মাস্টার’

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)-এর ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত।

আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশি সমসাময়িক সিনেমার জন্য নতুন এক মাইলফলক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিকমাধ্যমে ভাগ করে নিয়েছেন সিনেমার অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, ‘মাস্টার’র নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো টিম। জয়ের মুহুর্তের ভিডিও শেয়ার করে ক্যাপশনে বাঁধন লিখেছেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!’

সিনেমার আরেক অভিনেত্রী জাকিয়া বারী মমও আনন্দঘন মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আইএফএফআর-এর ৫৫তম আসরে “বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড” উইনার সিনেমা “মাস্টার”।’

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপোড়েনকে ঘিরে। এতে আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ আরও অনেকে।

আমার বার্তা /জেএইচ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন!

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে উত্তাল পুরো টলিপাড়া। ‘বোঝে না সে বোঝে

সাংবাদিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মেঘনা আলমের প্রতিবাদ

নারী হয়রানি ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মেঘনা আলম। গ্লোবাল টেলিভিশনের এক সাংবাদিকের

কনকচাঁপার ৫৭তম জন্মদিন আজ

বাংলা চলচ্চিত্রের গানে নব্বইয়ের দশকের যে কণ্ঠগুলো আজও শ্রোতাদের স্মৃতিতে সমানভাবে উজ্জ্বল, তাদের অন্যতম কনকচাঁপা।

পরীমনির বায়োপিকে কাজ করা হবে চ্যালেঞ্জিং: দীঘি

ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সেই শৈশব থেকেই রুপালি পর্দায় হাতেখড়ি। শিশুশিল্পী হিসেবেই জনপ্রিয়তা পান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় মতপ্রকাশ ও বাকস্বাধীনতা হরণের ব‍্যাপক ঝুঁকি রয়েছে

কাজ হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কর্মীভিসায় আসা বিদেশিদের

ইউনিক ক্ল্যাসিক সুপার হোল্ডিংস লিমিটেডের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

দেশে আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস