ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

২৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০

আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ● ০৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ১১ রবিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১১৮৭ - সালাউদ্দিন জেরুজালেম অভিযান শুরু করেন।

১৬২০ - তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।

১৮৩৩ - নিউইয়র্কে ডেইলি সান পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৮৩৩ - চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস এয়ারস যাত্রা করেন।

১৮৩৯ - নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।

১৮৪৬ -নেপচুন, যা কিনা সোলার সিস্টেম এর অষ্টম গ্রহ, আবিষ্কৃত হয়েছিল।

১৮৭০ - ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম দখল করে।

১৯৩২ - সৌদী আরব প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আযিয বিন সৌদ দেশটির বাদশাহ হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।

১৯৪৯ - সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।

১৯৬৫ - ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি ঘটে।

১৯৯১ - আর্মেনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।

জন্ম

১৪৮৬ - আর্থার, ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র।

১৭৯১ - কার্ল থিওডোর কোর্নার, জার্মান সৈনিক, লেখক ও কবি।

১৮১৯ - হিপলয়টে ফিযেয়াউ, ফরাসি পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।

১৮৪৭ - আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক।

১৮৬১ - রবার্ট বশ, জার্মান প্রকৌশলী, ব্যবসায়ী ও রবার্ট বশ জিএমবিএইচ এর প্রতিষ্ঠিতা।

১৮৮০ - জন বয়েড অর্, ১ম ব্যারন বয়েড-অর্, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ জীববিজ্ঞানী, চিকিৎসক ও শিক্ষক।

১৮৯৭ - ওয়াল্টার পিজেয়ন, মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা।

১৯০০ - অফেলিয়া হুপার, পানামানীয় প্রমিলা সমাজবিজ্ঞানী, কবি, অধ্যাপক, গবেষক ও নাগরিক অধিকার আন্দোলনকর্মী।

১৯০১ - জারস্লাভ সেইফেরট, নোবেল পুরস্কার বিজয়ী চেক কবি ও সাংবাদিক।

১৯০৭ - অজিতকুমার দত্ত, বাঙালি কবি,সাহিত্যিক, প্রাবন্ধিক এবং অধ্যাপক।

১৯০৮ - রামধারী সিং দিনকর,প্রখ্যাত ভারতীয় হিন্দি কবি, প্রাবন্ধিক, দেশপ্রেমিক এবং শিক্ষাবিদ।

১৯১৫ - ক্লিফোর্ড গ্লেনউড শাল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।

১৯১৭ - অসীমা চট্টোপাধ্যায়,ভারতীয় জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ।

১৯২০ - মিকি রুনি, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও বেতার ব্যক্তিত্ব।

১৯৪০ - মিশেল টেমার, ব্রাজিলীয় আইনজীবী, কবি ও রাজনীতিবিদ।

১৯৪৩ - তনুজা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৫৬ - পাওলো রসি, ইতালীয় ফুটবলার।

১৯৬২ - শোভা,আসল নাম মহালক্ষ্মী মেনন, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৭১ - মঈন খান, পাকিস্তানি ক্রিকেটার।

১৯৭২ - অ্যালিস্টেয়ার ক্যাম্পবেল, জিম্বাবুয়ীয় ক্রিকেটার।

১৯৭৮ - এন্থনি মাকিয়ে, আমেরিকান অভিনেতা।

১৯৮৫ - আম্বতি রায়ডু, ভারতীয় ক্রিকেটার।

১৯৯৬ - লি হাই, দক্ষিণ কোরিয়ান গায়ক।

মৃত্যু

১২৪১ - স্নোরি স্টুরলুসন, আইসল্যান্ডীয় ইতিহাসবিদ, কবি ও রাজনীতিবিদ।

১২৪৬ - মিখাইল, কিয়েভের শাসক।

১৮৩০ - এলিজাবেথ কোর্টরাইট মনরো, মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ম রাষ্ট্রপতি জেমস মনরোর সহধর্মণী ও প্রথম দুমেয়াদ ফার্স্ট লেডির মর্যাদা লাভ করেন।

১৮৮২ - ফ্রেডরিখ ভোলার, জার্মান রসায়নবিদ।

১৯১০ - প্রমথনাথ মিত্র, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী।

১৯২৯ - রিচার্ড আডলফ জিগমন্ডি, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান জার্মান রসায়নবিদ।

১৯৩২ - প্রীতিলতা ওয়াদ্দেদার, ভারতীয় বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহিদ ব্যক্তিত্ব।

১৯৩৯ - সিগমুন্ড ফ্রয়েড, অস্ট্রিয় মানসিক রোগ চিকিৎসক এবং মনস্তাত্ত্বিক।

১৯৪৩ - এলিনর গ্লিন, ইংরেজ লেখক, চিত্রনাট্যকার ও প্রযোজক।

১৯৭০ - বউরভিল, ফরাসি অভিনেতা ও গায়ক।

১৯৭৩ - পাবলো নেরুদা ১৯৭১ সালে সাহিত্যে নোবেলজয়ী চিলির কবি ও রাজনীতিবিদ।

১৯৭৮ - ভারতীয় বাঙালি পদার্থবিদ ও গণিতজ্ঞ ভূপতিমোহন সেন।

১৯৮১ - অফেলিয়া হুপার, পানামানীয় প্রমিলা সমাজবিজ্ঞানী, কবি, অধ্যাপক, গবেষক ও নাগরিক অধিকার আন্দোলনকর্মী।

১৯৮৭ - বব ফসে, মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।

১৯৮৯ - আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশী শিক্ষাবিদ, কবি এবং লেখক।

১৯৯৪ - মেডেলিন রেনাউড, ফরাসি অভিনেত্রী।

২০০৩ - জবায়ের আল-রিমি, সৌদি আরবের সন্ত্রাসী।

২০০৩ - হারুন ইসলামাবাদী, ইসলামি পণ্ডিত, লেখক, অনুবাদক, সম্পাদক, উপস্থাপক ও সমাজ সংস্কারক।

২০১৩ - পল কুন, জার্মান গায়ক ও পিয়ানোবাদক।

২০ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ● ০৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৮ রবিউস সানি ১৪৪৮।

১৯ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ● ০৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৭ রবিউস সানি ১৪৪৮।

১৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● ০২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৫ রবিউস সানি ১৪৪৮।

১৬ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ● ০১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৪ রবিউস সানি ১৪৪৮।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ

অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা, ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার

পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস

শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনায় নতুন সিদ্ধান্ত

বারিধারায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রাণ গেল প্রাইভেটকারচাপায়

ফিলিস্তিনের পক্ষে ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডা, গাজায় ইসরায়েলের সমালোচনা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

‘নিশ্চিহ্ন’ করার হুমকির মাঝেই যুক্তরাষ্ট্র-ইরানের অপ্রত্যাশিত বৈঠক: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

ভুটান-মালদ্বীপের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আঞ্চলিক সহযোগিতায় গুরুত্ব

বাংলাদেশে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি, মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প কল্পনাতীত: খলিলুর রহমান

ফ্যামিলি ও কৃষক কার্ডে বড় সহায়তা চায় বাংলাদেশ

২৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

রমজান কাদিরভ পঞ্চমবার চেচনিয়ার প্রধান

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামী ব্যাংকিংবিষয়ক দুই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত