ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

পরকীয়া নিয়ে মন্তব্য করে তোপের মুখে শেহনাজ গিল

আমার বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৯

সংবাদের শিরোনামে এলেন ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিল। তবে এবার কোনো প্রশংসা নিয়ে নয়, বরং এক মন্তব্যের জেরে। যা নিয়ে নেটিজেনদের একাংশের কাছে তোপের মুখে এই অভিনেত্রী। মূলত, সম্পর্কে ‘প্রতারণা’ বা পরকীয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে তিনি।

সম্প্রতি অভিনেত্রীর একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ তার ওপর ক্ষুব্ধ হন। অনেকের মতে, শেহনাজ যেভাবে পরকীয়াকে সমর্থন করেছেন, তা নেতিবাচক বার্তা বহন করে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শেহনাজকে বলতে শোনা যায়, সবাইকে নিজের মতো চলতে দিন। যদি আপনার সঙ্গী বাইরে অন্য কারও সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তবে তাকে তা করতে দিন। আজকাল শোনা যায় যে বাইরে প্রেমিকা থাকার কারণে সম্পর্ক ভেঙে যাচ্ছে। আমি বলি, তাকে বান্ধবী রাখতে দিন। কতক্ষণ আর চলবে? তাকে কিছুটা সময় নিজের মতো বাঁচতে দিন।

শেহনাজ আরও বলেন, মানুষ হিসেবে প্রত্যেকের নিজের মতো বাঁচার অধিকার আছে। সঙ্গী যখন ভুল করবে, তখন নিজেই একদিন সেটি অনুধাবন করবে এবং অপরাধবোধে ভুগবে।

শেহনাজের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় বিতর্ক শুরু হয়। অধিকাংশ নেটিজেন এই ধরণের চিন্তাধারার কড়া বিরোধিতা করেন। একজন লিখেছেন, ‘শেহনাজ কি বোঝাতে চাইছেন যে আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্কে টিকে থাকতে হবে?’

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে আলোচনায় আসা শেহনাজ গিল এর আগেও বিভিন্ন সোজাসাপ্টা মন্তব্যের জন্য চর্চায় ছিলেন। তবে এবারের বিষয়টি সরাসরি নৈতিকতা ও সম্পর্কের বিশ্বস্ততার সঙ্গে জড়িত হওয়ায় তা বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।

আমার বার্তা /জেএইচ

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

লাইমলাইটের তীব্র আলো থেকে কিছুটা দূরে ছায়ার আস্তরণে ঢেকে গিয়েছিলেন তিনি। সংসার, সন্তান আর মাতৃত্বের

দুর্গাপূজায় আসছে ইবনাত সালমা-আকাশ সেনের ‘বাজে ঢোল’

শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে দিতে আসছে নতুন উৎসবের গান ‘বাজে ঢোল’। এ সময়ের শ্রোতাপ্রিয়

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

এক সময় দক্ষিণী সিনেমা দিয়ে পর্দায় রূপের জাদু ছড়ালেও বর্তমানে পুরো ভারতের দর্শককেই নিজের অভিনয়

ফের কন্যার মা হলেন দীপিকা

দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ফের কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী। শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করবে সরকার

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

অপ্রতিম হত্যা: চার আসামির মধ্যে দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে